শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:১৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




নড়াইলে শিক্ষার্থীর লাশ উদ্ধার

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৮ আগস্ট, ২০১৯

নড়াইল পৌরসভার ধোপাখোলা এলাকা থেকে বুধবার সকালে সাগর দাস (১৮) নামের এক কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সে নড়াইল পৌরসভার কুলইতলা গ্রামের বুদোই দাসের ছেলে । সে গোবরা মিত্র কলেজের আইএ প্রথম বর্ষের ছাত্র । নিহতের শরীরে আঘাত ও গলায় দাগ রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিহতের পরিবার সুত্রে জানা গেছে, গত মঙ্গলবার বিকালে সাগর দাস পার্শবতী গোবরা বাজারে যাওয়ার কথা বলে বাই সাইকেল নিয়ে বের হয়। রাত অবধি ফিরে না আসায় সাগরকে অনেক খোঁজাখুজি করা হয়।

বুধবার সকালে নড়াইল-গোবরা সড়কের ধোপাখোলা নামক এলাকায় সাগর দাশের লাশ উদ্ধার করে পুলিশ ।এ সমযর তার বাইসাকেল ও মোবাইল পাশেই পড়েছিল।
নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন পিপিএম জানান, নিহতের শরীরে বিভিন্ন স্থানে আঘাত যা ধারালো অস্ত্রের এবং গলায় দাগ রয়েছে। লাশ ময়না তদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

 




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765