শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




নড়াইলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন পালিত

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০১৯

নড়াইলে বিভিন্ন আয়োজনের মধ্যদিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৩ তম জন্মদিন পালিত হয়েছে। শনিবার বাংলাদেশ আওয়ামীলীগ ও ছাত্রলীগের নড়াইল জেলা শাখার আয়োজনে এ উপলক্ষ্যে সকালে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির জনকের প্রতিকৃর্তিতে শ্রদ্ধাঞ্জলী, বিশেষ মোনাজাত, ছাত্রলীগের আয়োজনে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

শোভাযাত্রাটি নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ চত্বরে কেক কাট ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা ছাত্রলীগের সভাপতি আশরাফুজ্জামান মুকুল, সাধারন সম্পাদক নিলয় রায় বাধন, জেলা ছাত্রলীগের নেতা শরিফুল ইসলাম বাপ্পি, নাইম ভুইয়া, সিদ্ধার্থ সিংহ , সাজ্জাদ হোসেন ববি, জোবায়ের হোসেন মানিক শাহিদুল ইসলাম রাকিব, রেজোয়ান মোল্যাসহ জেলা,উপজেলা ও কলেজ শাখা ছাত্রলীগের নেতা কর্মিরা উপস্থিত ছিলেন। এর আগে জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ সুবাস চন্দ্র বোস, জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অ্যাডঃ ফজলুর রহমান জিন্নাহ, যুগ্ম সম্পাদক বাবুল কুমার সাহা, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি অ্যাডঃ অচিন চক্রবর্ত্তী,সদর উপজেলা মহিলা ভাইচ চেয়ারম্যান ইসমত আরা, জেলা মহিলা যুবলীগের আহবায়ক নাছিমা হক পলি,জেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মি উপস্থিত ছিলেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765