শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নড়াইলে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে

নড়াইল প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২০ সেপ্টেম্বর, ২০১৯

নড়াইলে ডেঙ্গু রোগি প্রতিদিনই বেড়ে চলেছে। গত ১১দিনে নড়াইল সদর হাসপাতালে ৫১জন নতুন রোগি ভর্তি হয়েছে। প্রথমদিকে ডেঙ্গু আক্রান্তরা বাইরের জেলা থেকে আক্রান্ত হলেও বর্তমানে আক্রান্ত হচ্ছেন তারা অধিকাংশই স্থানীয়ভাবে আক্রান্ত। সদরের মাইজপাড়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামে গত ১১ দিনে ১০জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে সদর হাসপাতালে ভর্তি হয়েছে। জানা গেছে, গত ১৭ জুলাই থেকে এ পর্যন্ত শুধু এ গ্রামেই ৩০জন ডেঙ্গুুুুুু জ্বরে আক্রান্ত হয়েছেন।

নড়াইল সদর হাসপাতাল সূত্রে জানা গেছে, গত ১৭ জুলাই থেকে এ পর্যন্ত জেলার সদর হাসপাতাল, লোহাগড়া ও কালিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে ভর্তি হয়েছে ৪শ ৯জন। স্থানীয়ভাবে ২শ ৯০জন এবং ঢাকা থেকে ১শ ১৯জন আক্রান্ত হয়েছে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান জিল্লুর রহমান বলেন, শুনেছি দাড়িয়াঘাটা গ্রামে ডেঙ্গু সন্দেহে হাসিনা বেগম নামে এক গৃহবধু মারা গেছে। দাড়িয়াঘাটা গ্রামে ডেঙ্গু রোগির সংখ্যা বেশী। ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ডেঙ্গু প্রতিরোধে ওষুধ ছিটানোসহ সচেতনতামূলক কাজ করে যাচ্ছি।
নড়াইল সদর হাসপাতালের তত্ত্বাধায়ক ডাঃ মোঃ শাকুর বলেন,নড়াইলে ডেঙ্গু রোগে কেউ মারা যায়নি। হাসিনা বেগম হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছে বলে জানান।
নড়াইলের সিভিল সার্জন নুপুর কান্তি দাস বলেন, জেলায় ডেঙ্গু রোগির সংখ্যা দিন দিন কমছে। আশা করা যায় কয়েকদিনের মধ্যে আরও কমবে। তিনি বলেন, মাইজপাড়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামের ডেঙ্গু রোগির সংখ্যা বেশী। তবে এখানে আমাদের স্পেশাল টিম কাজ করছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765