শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নেত্রকোনায় জনতার হাতে ভুয়া পুলিশ আটক

নেত্রকোনা প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ২৫ সেপ্টেম্বর, ২০১৯

নেত্রকোনার কলমাকান্দায় পুলিশ পরিচয় দিয়ে রেজা শামীম আহম্মেদ (৩৪) নামের এক ব্যাক্তি কৌশলে টাকা হাতিয়ে নেওয়ার সময় তাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে জনতার হাত থেকে ওই ভুয়া পুলিশ পরিচয় দানকারীকে উদ্ধার করে কলমাকান্দা থানা পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার পূর্ব বাজার থেকে তাকে আটকের পর থানায় একটি মামলা দায়ের হয়। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আটককৃত শামীম পূর্বধলা উপজেলার ধলামূলগাও ইউনিয়নের নলুয়াপাড়া গ্রামের জহুর উদ্দিনের ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে কলমাকান্দা থানার উপ-পরিদর্শক পরিচয়ে পূর্ব বাজার এলাকায় একটি ফার্নিচারের দোকান থেকে কৌশলে ২০ হাজার টাকা হাতিয়ে নেয় রেজা শামীম নামের এক ব্যক্তি। তাৎক্ষণিক আবারো ১০ হাজার টাকা দাবি করলে দোকানের মালিকের সন্দেহ হয়। এসময় বিষয়টি স্থানীয় জনতা পর্যবেক্ষণ করে তাকে আটক করে ফেলে। পরে কলমাকান্দা থানা পুলিশকে খবর দিলে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এ ব্যাপারে কলমাকান্দা থানার ওসি তদন্ত মো. সিরাজুল ইসলাম খান সত্যতা নিশ্চত করে বলেন, গ্রেফতারকৃত শামীম পুলিশ পরিচয় দিয়ে প্রতারণা করার দায়ে মঙ্গলবার রাতেই থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। বুধবার দুপুরে তাকে আদালতে পাঠিয়ে দেয়া হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765