শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




‘নেতিবাচক রাজনীতির কারণে দল ছাড়ছেন বিএনপি নেতারা’

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ১৩ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, ‘আওয়ামী লীগ জনগণের মধ্যেই আছে, ভবিষ্যতেও থাকবে। আর নেতিবাচক রাজনীতির কারণে বিএনপির শীর্ষ পর্যায়ের নেতারা দল ছেড়ে চলে যাচ্ছেন।’ বুধবার কুষ্টিয়া জেলা প্রশাসকের কার্যালয়ে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ‘সামাজিক অংশগ্রহণ’ বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘নেতিবাচক রাজনীতির জন্য বিএনপির শীর্ষ পর্যায়ের আরও নেতারা পদত্যাগের অপেক্ষায় রয়েছে। শীঘ্রই তারা বিএনপি ছেড়ে যাবেন। কারণ, যে দলের শীর্ষ নেত্রী-নেতা দুর্নীতি ও সন্ত্রাসের কারণে আদালত থেকে দণ্ডপ্রাপ্ত, বিদেশে পলাতক, সেই দলের প্রতি কারো আস্থা থাকতে পারেনা। বিএনপির প্রতি কোন সুস্থ, বিবেকবান মানুষের আস্থা থাকতে পারেনা, এটি ভাল মানুষের কোন জায়গা হতে পারেনা।’

খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে হানিফ বলেন, ‘বেগম জিয়ার চিকিৎসা নিয়ে কথা বলতে পারেন তার চিকিৎসকরা। তারা বলছেন তিনি আগের মতই আছেন, অবস্থার খুব একটা অবনতি ঘটেছে এমন কোন তথ্য মেডিকেল বোর্ড দেয়নি। তারপরেও প্রতিদিন বিএনপি’র নেতারা বলছেন তার স্বাস্থ্য খারাপ।’

হানিফ বলেন, ‘বেগম জিয়া ৭৫ বছর বয়সে ৩০ বছর বয়সের মত হাঁটাচলা করবেন এটা ভাবা ঠিক হবে না। বাস্তবতা মেনে নিতে হবে, বয়সের কারণেই তার অনেক অসুখ থাকতে পারে। তবে আমরা চাই তিনি সুস্থ হয়ে উঠুন। সরকার বেগম জিয়ার সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করেছে। মেডিকেল বোর্ড প্রয়োজন মনে করলে আরো উন্নত চিকিৎসার জন্য ব্যবস্থা গ্রহণ করতে পারে।’

এ সময় অন্যান্যদের মধ্যে কুষ্টিয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. মুসতানজিদ, কুষ্টিয়ার জেলা প্রশাসক আসলাম হোসেন, সিভিল সার্জন ডা. রওশন আরা বেগম, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলামসহ রাজনৈতিক-অরাজনৈতিক বিভিন্ন পর্যায়ের প্রতিনিধি ও সুধীজনরা উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765