শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নূর হোসেনের মায়ের কাছে দুঃখ প্রকাশ করলেন রাঙ্গা

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: মঙ্গলবার, ১২ নভেম্বর, ২০১৯

শহীদ নূর হোসেনকে নিয়ে করা অবমাননাকর বক্তব্য প্রত্যাহার করে নিয়ে জাতীয় পার্টির (জাপা) মহাসচিব মসিউর রহমান রাঙ্গা বলেছেন তিনি তার বক্তব্যের জন্য আন্তরিকভাবে দুঃখিত ও অনুতপ্ত।

মঙ্গলবার জাপা মহাসচিব মসিউর রহমান রাঙ্গার পক্ষে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন।

গণমাধ্যমে বিবৃতি পাঠিয়ে তার বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেন। মসিউর রহমানের পক্ষে জাপার যুগ্ম দপ্তর সম্পাদক এম এ রাজ্জাক খান গণমাধ্যমে বিবৃতিটি পাঠিয়েছেন।

গত রোববার (১০ নভেম্বর) রাজধানীর বনানীতে জাতীয় পার্টির চেয়ারম্যানের কার্যালয়ে মহানগর উত্তর শাখা আয়োজিত দলের ‘গণতন্ত্র দিবস’র এক আলোচনা সভায় স্বৈরাচার বিরোধী আন্দোলনের অগ্নি শিখা রূপি নূর হোসেনকে ‘ইয়াবাখোর, ফেনসিডিলখোর’বলে মন্তব্য করেছিলেন দলটির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা।

তার এই বক্তব্যের পরপরই ঝড় উঠে সোশাল মিডিয়ায়। রাঙ্গার এমন বক্তব্যে হতবাক হয় নূর হোসেনের পরিবারও। তার এমন বক্তব্যে জাতির কাছে ক্ষমা চাওয়ার দাবি জানিয়ে গতকাল সোমবার প্রেসক্লাবের সামনে অবস্থান নেয় নূর হোসেনের পরিবার। তার মা মরিয়ম বেগম রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাওয়ার আহ্বান জানালে গণমাধ্যমের সামনে ক্ষমা চান এ রাজনীতিবিদ।

এদিকে, ৯০-এর গণআন্দোলনে শহীদ নূর হোসেনের আত্মত্যাগকে কটাক্ষ ও বিকৃত করায় রাঙ্গাকে নিঃশর্ত ক্ষমা চাইতে আইনি নোটিশ পাঠানো হয়েছে। সোমবার রেজিস্ট্রি ডাকযোগে সুপ্রিম কোর্টের আইনজীবী জেড আই খান পান্না এ নোটিশ পাঠান। নোটিশে রাঙ্গার বক্তব্য অবমাননাকর উল্লেখ করে আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমার চাইতে বলা হয়। অন্যথায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলেও জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765