রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




নুসরাত হত্যা: মাদ্রাসাশিক্ষক আবুল খায়েরের সাক্ষ্যগ্রহণ আজ

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০১৯
নুসরাত জাহান রাফি। ফাইল ছবি

ফেনীর সোনাগাজীর আলোচিত মাদরাসা ছাত্রী নুসরাত জাহান রাফিকে আগুনে পুড়িয়ে হত্যার মামলায় আজ বৃহস্পতিবার সাক্ষ্য দেবেন মাদ্রাসা শিক্ষক আবুল খায়ের।

নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে তাকে সাক্ষ্য ও জেরা করা হবে।

এর আগে বুধবার দশম দিনে আদালতে পূর্ব নির্ধারিত নুসরাতের মা শিরিন আখতার ও মাদ্রাসা শিক্ষক আবুল খায়ের সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেন। নুসরাতের মা অসুস্থ হয়ে পড়লে বিচারক আর শিক্ষকের সাক্ষ্য গ্রহণ করেননি। আজ মাদ্রাসা শিক্ষক আবুল খায়েরের সাক্ষ্য গ্রহণ করবেন। এ পর্যন্ত ১২ জনের সাক্ষ্য ও জেরা শেষ হয়েছে।

মামলার বাদীপক্ষের আইনজীবী এম শাহজাহান সাজু বলেন, আদালতে সাক্ষ্যগ্রহণ চলাকালে রাফির মা বারবার কান্নায় ভেঙে পড়েন। এজলাসে অধ্যক্ষ সিরাজ উদ্দৌলা, কামরুন নাহার মনি ও উম্মে সুলতানা পপিকে দেখে চিৎকার করে কেঁদে ওঠেন তিনি। একপর্যায়ে এজলাসেই জ্ঞান হারান তিনি। দ্রুত তাকে ফেনী হাসপাতালে নেয়া হয়।

উল্লেখ্য, এ মামলায় ২৭ জুন মামলার বাদী ও প্রথম সাক্ষী রাফির বড় ভাই মাহমুদুল হাসান নোমানের সাক্ষ্যগ্রহণ শুরু হয়। এরপর তাকে জেরা শুরু করেন আসামিপক্ষের আইনজীবীরা; যা শেষ হয় রোববার (৩০ জুন)। সোমবার ও মঙ্গলবার রাফির বান্ধবী নিশাত সুলতানা ও সহপাঠী নাসরিন সুলতানা ফুর্তির সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ হয়।

ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে চার্জ শুনানি ১৭ জুলাই : ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় ফেনীর সোনাগাজী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে চার্জ (অভিযোগ) গঠন শুনানির জন্য আগামী ১৭ জুলাই দিন ধার্য করেছেন আদালত।

বুধবার চার্জ শুনানির জন্য দিন ধার্য ছিল। কিন্তু এদিন নিরাপত্তার অভাবে কাশিমপুর কারাগার থেকে ওসি মোয়াজ্জেমকে আদালতে হাজির করা হয়নি। এজন্য সাইবার ট্রাইব্যুনালের (বাংলাদেশ) বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন চার্জ শুনানির পরবর্তী ওই দিন ধার্য করেন।

অধ্যক্ষ সিরাজের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগের বিষয়ে রাফির জবানবন্দির ভিডিও প্রচার করায় ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় কারাগারে আছেন ওসি মোয়াজ্জেম।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765