মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




নিষেধাজ্ঞা শেষে সাগরে চট্টগ্রামের জেলেরা

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ অক্টোবর, ২০১৯

টানা ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে স্বস্তি নিয়ে ইলিশ পাওয়ার আশায় সাগরে নেমেছেন চট্টগ্রামের জেলেরা। কার্তিকের ভরা পূর্ণিমায় আশানুরূপ ইলিশ পাওয়ার আশায় বুক বেধেছেন তারা।

বুধবার রাতে নিষেধাজ্ঞা শেষ হলেও প্রস্তুতি শেষ করে বৃহষ্পতিবার ভোর থেকে সাগরে মাছ ধরতে যান চট্টগ্রাম নগর ও পাঁচ উপকূলীয় এলাকা সীতাকুন্ড, মিরসরাই, সন্দ্বীপ, আনোয়ারা ও বাঁশখালীর জেলেরা।

এ দিকে নিষেধাজ্ঞা শেষ হওয়ায় প্রাণচাঞ্চল্য ফিরেছে চট্টগ্রামের মাছের সবচেয়ে বড় মোকাম ফিশারিঘাটে।

সোনালী যান্ত্রিক মৎস্যজীবী সমবায় সমিতির আহ্বায়ক মো. শামসুল আলম জানান, নিষেধাজ্ঞা শেষ হওয়ায় জেলে ও তাদের পরিবারের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বৃহষ্পতিবার ভোর থেকে জাল নিয়ে সাগরে গেছেন বেশিরভাগ জেলে। চট্টগ্রাম মহানগর ও উপকূলীয় এলাকায় প্রায় ১০ হাজার মাছ ধরার ট্রলার রয়েছে। যাদের সবাই গেছেন সাগরে। আশা করছি সামনের পূর্ণিমায় প্রচুর ইলিশ ধরা পড়বে।

ইলিশ নিয়ে জেলেরা দুই সপ্তাহ পর সাগর থেকে ফিরে আসবেন। সরকার গত ৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত প্রজনন মৌসুমে ইলিশ ধরা, বিক্রয়, মজুদ, সংরক্ষণ নিষিদ্ধ ঘোষণা করে।

চট্টগ্রামের মৎস্য কর্মকর্তারা জানান, ২২ দিনের নিষেধাজ্ঞার সময়ে জেলেরা ইলিশ আহরণ থেকে বিরত ছিল। এর ফলে এবার অতীতের চেয়ে বেশি ইলিশ পাওয়া যাবে। মাছ ধরা বন্ধ থাকায় জেলেদের প্রণোদনা হিসেবে নগর ও পাঁচটি উপকূলীয় এলাকার ১৭ হাজার ৫০০ জন জেলেকে ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765