শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার




নিরপেক্ষভাবে দিলে আমি নোবেল পেতাম: ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার বলেছেন, নোবেল পুরস্কার নিরপেক্ষভাবে দেয়া হয় না। যদি দেয়া হত তাহলে তার অনেক কারণেই নোবেল পুরস্কার জেতা উচিত। নিউ ইয়র্কে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প এসব মন্তব্য করেন। খবর টাইমের।

নোবেল পুরস্কার জেতার যোগ্য ব্যক্তি কিনা এক সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, ‘আমি মনে করি অনেক কারণেই আমি নোবেল পুরস্কার পাবো, যদি তারা নিরপেক্ষভাবে দেয়। কিন্তু তারা সেটি করে না। ’

এছাড়া সেসময় তিনি সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামাকে কেন নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই নোবেল দেয়া হয় তার সমালোচনা করেন। ট্রাম্প বলেন, তারা ওবামাকে নির্বাচিত হওয়ার সঙ্গে সঙ্গেই এ পুরস্কার দিয়েছিল। কেন তাকে এটা দেওয়া হলো সে সম্পর্কে ওবামা-র কোনও ধারণাই ছিল না।

মার্কিন এই প্রেসিডেন্ট এদিন ফের কাশ্মীর ইস্যু নিয়ে মধ্যস্থতার প্রস্তাব দেন। তিনি বলেন, পাকিস্তান ও ভারত চাইলে তিনি কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতা করতে চান।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765