বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নিখোঁজের ১২ ঘণ্টা পর ২ ভাইয়ের লাশ উদ্ধার

হবিগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৭ আগস্ট, ২০১৯

হবিগঞ্জের বানিয়াচঙ্গে নিখোঁজের ১২ ঘন্টা পর একই পরিবারের দুই শিশু লাশ উদ্ধার করা হয়েছে। তারা সম্পর্কে পরস্পরের চাচাতো ভাই।

মঙ্গলবার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার বড়ইউড়ি ইউনিয়নের বল্লবপুর গ্রামে একটি পুকুর থেকে ভাসমান অবস্থায় ওই দুই শিশুর লাশ উদ্ধার করা হয়।

নিহতরা হলো- ওই গ্রামের সাইফুল মিয়ার ছেলে সালমান মিয়া (৬) ও তার ভাই তোফাজ্জুল মিয়ার ছেলে তায়েব মিয়া (৫)।

স্থানীয় ইউপি সদস্য খন্দকার মনিরুজ্জামান মনু জানান, সেমাবার সন্ধ্যা থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। আত্মীয় স্বজনের বাড়িসহ আশপাশের এলাকাগুলোতেও খুঁজে না পেয়ে এলাকায় মাইকিং করা হয়। পরে মঙ্গলবার সকালে বাড়ির পার্শ্ববর্তী একটি পুকুরে শিশুদের লাশ ভেসে উঠতে দেখে স্থানীয় লোকজন।

বানিয়াচং থানার (ওসি) রাশেদ মোবারক জানান, নিখোঁজ শিশুদের মরদেহ একটি পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। বিষয়টি খতিয়ে দেখার পর বুঝা যাবে আসলে তারা পুকুরের পানিতে ডুবে মারা গেছে নাকি এর পিছনে অন্য কোন কারণ রয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765