বুধবার, ১০ জুন ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নিউ ইয়র্কে বাংলাদেশি তরুণের নামে সড়ক

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ৭ জুলাই, ২০১৯

যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশি এক তরুণের নামে একটি সড়কের নামকরণ করা হয়েছে।

২০০৮ সালের ২৮ ফেব্রুয়ারি কুইন্স বুলভার্ডে তরুণ সাইকেল আরোহী আসিফ রহমান সড়ক দুর্ঘটনায় নিহত হন। তারই নামে ওই রাস্তার নামকরণ করা হয়েছে ‘আসিফ রহমান ওয়ে’।

স্থানীয় সময় শনিবার স্থানটিতে নামফলক স্থাপন করা হয়। বেসরকারিভাবে এটি স্থাপনের উদ্যোগ গ্রহণ করে ‘ট্রান্সপোর্টেশন অলটারনেটিভ’।

নিউ ইয়র্ক প্রবাসী বাংলাদেশি কমিউনিটির জনপ্রিয় মুখ লেখিকা ও সংস্কৃতিসেবী লিজি রহমান ও প্রয়াত শরিফুর রহমান বাচ্চুর জ্যেষ্ঠ সন্তান সঙ্গীত শিল্পী আসিফ রহমান। সাইকেল ছিল তার প্রিয় বাহন। প্রতিদিন তিনি সাইকেলেই কর্মক্ষেত্রে যাওয়া-আসা করতেন।

সন্তানের অকাল মৃত্যুতে লিজি রহমান নিরাপদ সড়ক আন্দোলন গড়ে তোলার এক উদ্যোগ নেন। দিনের পর দিন তিনি অবস্থান নেন দুর্ঘটনাস্থলে। আসিফের ব্যবহৃত সাইকেলের আদলে স্থাপন করেন একটি প্রতীকী সাইকেল। তিনি দাবি জানান, কুইন্স বুলভার্ডে একটি পৃথক সাইকেল লেনের। এ ব্যাপারে তিনি সহযোগিতা পান আসিফের সতীর্থ সাইকেল আরোহীদের। ক্রমে ক্রমে তার সমর্থনে এগিয়ে আসতে থাকেন জনপ্রতিনিধিরা। উল্লেখযোগ্য সংখ্যক কাউন্সিলম্যান এবং মেয়র বিল ডিব্লাজিও স্বয়ং। এখানে সাইকেলওয়ে বাস্তবায়িত হয়েছে। এবার বেসরকারি উদ্যোগে স্থাপিত হলো তার সন্তানের নামে আসিফ রহমানওয়ে।

নাম ফলক স্থাপনের অনুষ্ঠানে লিজি রহমানের সঙ্গে তার মেয়ে মৌমিতা রহমান ও ছেলে নাফিস রহমানও উপস্থিত ছিলেন। এছাড়াও আসিফের সতীর্থ একদল সাইক্লিস্ট কুইন্স বোরো প্লাজা থেকে সাইকেল চালিয়ে এসে অনুষ্ঠানে যোগ দেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765