শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নারায়ণগঞ্জে হাত-পায়ের রগ কেটে যুবককে কুপিয়ে হত্যা

নারায়নগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

নারায়ণগঞ্জের বন্দর উপজেলায় পূর্বশক্রার জের ধরে রনি (৩০) নামে যুবককে কুপিয়ে হত্যা করেছে দুবৃর্ত্তরা। শনিবার গভীর রাতে পুরান বন্দর সমরক্ষেত্র চৌধুরীবাড়ি এলাকায় দুর্বৃত্তরা রনিকে কুপিয়ে হাত ও পায়ের রগ কেটে দেয়।

রবিবার সকালে একটি প্রাইভেট হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে সে মারা যায়। নিহত রনি ওই এলাকার সালাউদ্দিন পলাশের ছেলে।
নিহতের বাবার অভিযোগ, রনি একটি মশার কয়েল ডিলারশিপের ব্যবসা করতো। রাতে মদনপুর থেকে আসার পথে কয়েকজন যুবক তাকে কুপিয়ে আহত করে। হত্যাকারীরা রনির হাত ও পায়ের রগ কেটে দেয়। পরে তার চিৎকারে আশেপাশের লোকজন এসে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা একটি প্রাইভেট হাসপাতালে ভর্তি করে। সকালে তার অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। ব্যবসায়ীক কারণে পূর্ব শক্রার জের ধরে এ হত্যাকান্ড হতে পারে।

বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোস্তাফিজুর রহমান জানান, রাতে তাকে অজ্ঞাত পরিচয়ে দুবৃর্ত্তরা কুপিয়ে অহত করে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করে প্রথমে একটি প্রাইভেট হাসপাতালে ও পরবর্তীতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মারা যায় সে। ধারণা করা হচ্ছে, ব্যবসায়ীক কোনপূর্ব শক্রার জের ধরে এ হত্যাকাণ্ড হতে পারে। নিহতের লাশ ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে রয়েছে। হত্যার সঙ্গে জড়িতদের গ্রেফতারের জন্য পুলিশে অভিযান চলছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765