শনিবার, ১৩ জুন ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নাম পরিবর্তন হচ্ছে হোয়াটসঅ্যাপ-ইনস্টাগ্রামের!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: সোমবার, ৫ আগস্ট, ২০১৯

সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের নাম পরিবর্তন হতে যাচ্ছে। চলতি সপ্তাহেই ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপ নাম পরিববর্তন করা হবে বলে জানিয়েছে ফেসবুক কর্তৃপক্ষ।

২০১২ সালে ইনস্টগ্রাম কিনে নিয়েছিল সোশ্যাল মিডিয়া জায়ান্ট ফেসবুক। তার দু’বছর পর জনপ্রিয় মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপও ঢুকে পড়ে ফেসবুকের ঘরে। তাই এই দুইয়ের পরিচয় স্পষ্ট করতে ফেসবুক এবার নিজের নাম ব্যবহারের সিদ্ধান্ত নিয়েছেন।

জানা গেছে, ইনস্টাগ্রামের সঙ্গে জুড়ে যাবে ফেসবুকের নামটি। জনপ্রিয় এই সোশ্যাল সাইটটি যে ফেসবুকেরই অংশ, তা স্পষ্ট করতেই এমন উদ্যোগ বলে জানিয়েছে মার্ক জুকারবার্গের সংস্থা। একইভাবে হোয়াটসঅ্যাপ খুললেই ভেসে উঠবে ‘হোয়াটসঅ্যাপ ফ্রম ফেসবুক’ লেখাটি।

ইতিমধ্যেই iOS অ্যাপে সেটিংসের মধ্যে ‘Instagram from Facebook’ লেখাটি দেখা গিয়েছে। হোম পেজে এখনো ফেসবুকের নাম উল্লেখ না থাকলেও অদূর ভবিষ্যতেই তা দেখা যাবে বলেই জানা গেছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765