শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নাতীর পুরুষাঙ্গ কেটে দিল প্রবাসীর স্ত্রী দাদী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: মঙ্গলবার, ১৭ সেপ্টেম্বর, ২০১৯

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় পরকীয়া প্রেমের জেরে নাতির পুরুষাঙ্গ কেটে দেয়ার অভিযোগ উঠেছে মালয়েশীয়া প্রবাসী সাজ্জাদ হোসেনের স্ত্রীর সখের ভানুর বিরুদ্ধে। সোমবার গভীর রাতে এঘটনা ঘটেছে।

 

এ ঘটনায় আহত পরকীয়া প্রেমিক নাতি একই উপজেলার চর পাইকপাড়া গ্রামের গোলাম হোসেনের ছেলে মানিক (২২)। আহত মানিক বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সোমবার গভীর রাতে দেখা করতে গেলে কৌশলে ব্লেড দিয়ে নাতি মানিকের গোপনাঙ্গ কেটে দেয় পরকীয়া প্রেমিকা দাদী সখেরভানু। আহত মানিক স্থানীয় ক্লিনিকে চিকিৎসা নিতে গেলে ঘটনাটি মঙ্গলবার জানাজানি হয়।

জানা যায়, গত দেড় বছর আগে মালয়েশিয়াতে যায় আলমডাঙ্গা উপজেলার কালীদাসপুর গ্রামের চক পাইকপাড়ার সাজ্জাদ হোসেন। আর এই সুযোগে একই এলাকার বাড়ির পাশে প্রতিবেশী গোলাম হোসেনের ছেলে নাতি মানিকের সাথে পরকীয়া সম্পর্কে জড়িয়ে পড়েন সাজ্জাদের স্ত্রী সখেরভানু (৩০)।

পারিবারিক সূত্রে জানা যায়, মানিকের পরিবার তার বিয়ে দেয়ার জন্য বিভিন্ন এলাকায় মেয়ে দেখা শুরু হলে পরকীয়া প্রেমিকা দাদী সখেরভানু বিষটি জানতে পেরে সোমবার গভীর রাতে মানিককে ফোন করে তার বাড়িতে ডাকেন। পরে কৌশলে ব্লেড দিয়ে নাতি মানিকের গোপনাঙ্গ কেটে দেয় ওই দাদী। এ ঘটনায় আহত মানিককে চিকিৎসার জন্য আলমডাঙ্গা শেফা ক্লিনিকে নিলে কর্তব্যরত চিকিৎসক মানিককে কুষ্টিয়া হাসপাতালে রেফার করে।

আলমডাঙ্গা শেফা ক্লিনিকের চিকিৎসকরা বলেন, ধারালো ব্লেড দিয়ে কেটে দেয়া হয় ওই যুবকের গোপনাঙ্গ। উন্নত চিকিৎসার জন্য রোগীকে কুষ্টিয়ায় রেফার করা হয়েছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মানিকের পরিবার আলমডাঙ্গা থানায় মামলার প্রস্তুতি নিচ্ছিলো।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765