রবিবার, ২৪ মে ২০২৬, ০৮:০৫ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




নতুন মোটরসাইকেল কেড়ে নিল কলেজ ছাত্রের প্রাণ

লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৮ আগস্ট, ২০১৯

লক্ষ্মীপুরে অদক্ষ চালকের হাতে নতুন মটর সাইকেল তুলে দেয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহীম নামের এক কলেজ ছাত্র নিহত হয়েছে। আজ রবিবার সকালে পৌর শহরের জিবি রোডে এ ঘটনা ঘটে।

নিহতের মরদেহ লক্ষ্মীপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ইব্রাহীম স্থানীয় দালাল বাজার ডিগ্রী কলেজের এইচ এস সি ১ম বর্ষের ছাত্র ও পৌর শহরের ৬ নং ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।
নিহতের স্বজনরা জানান, প্রবাস ফেরত বাবার কাছে কলেজে পড়ুয়া ছেলে ইব্রাহীম মোটরসাইকেলের আবদার করেন। ঠিকমত চালাতে না পারলেও আবদার রক্ষায় শনিবার বিকালে তাকে কিনে দেয়া হয় একটি নতুন মোটরসাইকেল। ভোরে গাড়ীটি নিয়ে বাড়ী থেকে বের হয়ে যান ইব্রাহীম। পরে বেপরোয়া গতিতে মটরসাইকেল চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ড্রেনের সাথে ধাক্কা লেগে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যায় সে।

সদর থানার ওসি মো. আজিজুর রহমান মিয়া জানান, কলেজ ছাত্র অদক্ষ চালক ছিল। তাছাড়া হেলমেট বিহীন অবস্থায় বেপরোয়া গতিতে গাড়ী চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সে মারা গেছে। পুলিশ মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানোর পর পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় নিহতের পরিবারের অসচেতনতাকে দায়ী করলেন ওসি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765