শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




নগরকর্তাদের উদাসীনতা মানুষকে ক্ষুব্ধ করছে : সাবিনা ইয়াসমিন

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ২ আগস্ট, ২০১৯

বিশিষ্ট কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন বলেন, ‘জনগণ ডেঙ্গু নিয়ে আতঙ্কে আছে এটা মিথ্যা নয়। ডেঙ্গু যে সারা দেশে ছড়িয়ে পড়ছে তা-ও মিথ্যা নয়। প্রতিদিন পত্রিকা ও টেলিভিশনের খবরে যা শুনছি, যা দেখছি—আমি খুবই আতঙ্ক বোধ করছি। ডেঙ্গুর বিস্তার রোধে ও মশা নিয়ন্ত্রণে এখনই জরুরি উদ্যোগ নিতে হবে।’

সাবিনা ইয়াসমিন বলেন, সবাই বলাবলি করছে যে মশা নিয়ন্ত্রণে ঢাকার দুই সিটি করপোরেশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। ডেঙ্গুর ভয়াবহতা ছড়িয়ে পড়ার এই সময়ে নগরের কর্তা ব্যক্তিদের কর্তব্যে উদাসীনতা ও দায়িত্বহীন কথাবার্তা মানুষকে ক্ষুব্ধ করছে।

ডেঙ্গু বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ডেঙ্গু রোগীর চিকিৎসায় ডাক্তাররা যেভাবে দায়িত্ব পালন করে চলেছেন তার প্রশংসা করি। তবে ডেঙ্গু প্রতিরোধে জোরালো উদ্যোগটা নিতে হবে সরকার ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের। পাশাপাশি জনগণকেও সচেতন হতে হবে। নিজের বসতবাড়ি নিজেকেই পরিচ্ছন্ন রাখতে হবে। শুধু বাসাবাড়ি নয়; অফিস, শিক্ষাপ্রতিষ্ঠানসহ সর্বত্র পরিচ্ছন্নতা অভিযান জোরদার করতে হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765