শনিবার, ১৩ জুন ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ধর্ষণ বন্ধে কুড়িগ্রামে পুলিশের বিশেষ অভিযান

কুড়িগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৮ জুলাই, ২০১৯
পুলিশের বিশেষ অভিযানে আটক ২জন-নতুনবার্তা

ধর্ষণরোধে জনসচেতনতা সৃষ্টির পাশাপাশি অশ্লীল ছবি ছড়ানো রোধে বিশেষ অভিযান শুরু করেছে কুড়িগ্রাম জেলা পুলিশ। এরই আওতায় অভিযান চালিয়ে ২ কম্পিউটার ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে গ্রেফতার এবং তাদের ব্যবহৃত কম্পিউটার জব্দ করা করা হয়েছে।

রোববার গভীর রাতে এই অভিযান চালানো হয়। পরে সোমবার গ্রেফতারদের আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা শহরের সুজামের মোড় এলাকার মা-বাবা টেলিকম নামক ব্যবসা প্রতিষ্ঠানের মালিক রতন কুমার দাস (২৪) এবং সিএন্ডবি মোড় এলাকার শাম্মী টেলিকমের মালিক মমিনুল ইসলামকে (২৬) কম্পিউটারে অশ্লীল ছবি সংরক্ষণ এবং তা মোবাইল ফোনে ছড়িয়ে দেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়েছে।

এ প্রসঙ্গে পুলিশ সুপার মোহাম্মদ মুহিবুল ইসলাম খান জানান, ধর্ষণের প্রবণতা বেড়ে যাওয়ায় সবাই এখন উদ্বিগ্ন। আর অশ্লীল ছবি দর্শন ধর্ষণ প্রবণতা বাড়ার একটি অন্যতম কারণ বলে মনে করা হচ্ছে। এ জন্য জেলা পুলিশের উদ্যোগে বিশেষ অভিযান শুরু করা হয়েছে। ধর্ষণরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং অশ্লীল ছবি ছড়ানো রোধে কার্যক্রম অব্যাহত থাকবে। এজন্য সকলের সহযোগিতা চান তিনি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765