সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ধর্ষণের শিকার পরিবারগুলোর মানববন্ধন

নোয়াখালি প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ২৫ আগস্ট, ২০১৯

নোয়াখালীতে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে দিবাগত রাতসহ বিভিন্ন সময়ে গণধর্ষণ ও ধর্ষণের শিকার পাঁচ নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা মানববন্ধন-সমাবেশ করেছেন। আজ সকালে নোয়াখালী প্রেসক্লাবের সামনের সড়কে এ মানববন্ধন-সমাবেশ করা হয়।

এতে বক্তব্য রাখেন, নির্যাতিতা ও তাদের পরিবারের সদস্যরা। বক্তারা বলেন, প্রত্যেকটি ঘটনা প্রায় একই সুঁতোয় গাঁথা। বর্তমান চিত্র সবার ক্ষেত্রে একই। ঘটনাগুলোর পর ৭-৮ মাস পার হলেও বেশিরভাগ ঘটনায় দায়ের করা মামলার অভিযোগপত্র জমা দেয়নি পুলিশ। ধরা-ছোঁয়ার বাহিরে রয়ে গেছে অনেক আসামি। ফলে আসামি ও তাদের লোকজন মামলা তুলে নিতে নির্যাতিতাদের পরিবার-পরিজনকে হুমকি-ধমকি দিয়ে আসছে। মামলা তুলে না নিলে বাড়ি-ঘর পুড়িয়ে দেয়াসহ হত্যারও হুমকি দিচ্ছে। এতে নিরাপত্তাহীনতায় ভুগছে নির্যাতিতা ও তাদের পরিবার। পুলিশ রাজনৈতিক প্রভাব খাটিয়ে এসব মামলাকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ তাদের।
বক্তারা প্রত্যেকটি মামলার অভিযোগপত্র দাখিল, পলাতক আসামিদের গ্রেফতার ও তদন্তপূর্বক দ্রুত বিচারকার্য শুরু করার দাবি জানান।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765