বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ধর্ষকের গলায় জুতার মালা দিয়ে ক্যাম্পাস থেকে বিতাড়ন

খুলনা প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ২২ জুলাই, ২০১৯

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এক ছাত্রীকে ঘুমের ট্যাবলেট খাইয়ে ধর্ষণের অভিযোগ উঠেছে। পাপ্পু কুমার নামে চারুকলা বিভাগের ১৬তম ব্যাচের এক ছাত্রের বিরুদ্ধে এমন অভিযোগ করেছেন ওই ছাত্রীর পরিবার। গত ৩ জুলাই চারুকলা ইন্সটিটিউটের লাইব্রেরিতে নিয়ে কৌশলে ধর্ষণ করা হয় বলে অভিযোগে জানানো হয়।
অভিযোগের প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী কমিটি পাপ্পুর বিরুদ্ধে তদন্ত সম্পন্ন করেছে। তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
পাপ্পু বঙ্গবন্ধু পাঠক ফোরামের খুবি শাখার সভাপতি। ঘটনার পর গত ১৫ জুলাই পাপ্পু বিশ্ববিদ্যালয়ে গেলে ছাত্ররা তার মুখে কালি লাগিয়ে গলায় জুতার মালা ঝুলিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেয়। সোমবার এ ঘটনার বিচার দাবীতে ক্যাম্পাসে আন্দোলন করেছে সাধারণ ছাত্র ছাত্রীরা।
সূত্র জানায়, খুবির চারুকলা অনুষদে চিত্রকলা প্রদর্শনী ছিল। পাপ্পু প্রদর্শনী দেখানোর নাম করে ওই মেয়েকে ডেকে নেয়। মেয়েটি চারুকলায় যাওয়ার পর তাকে ঘুমের ট্যাবলেট খাইয়ে চারুকলার লাইব্রেরিতে নিয়ে তাকে ধর্ষণ করে। এরপর পাপ্পু নিজের রুমে গিয়ে ঘুমিয়ে পড়ে।
মেয়েটি লাইব্রেরির সিঁড়িতে কান্নাকাটি করার সময় রাত আড়াইটার দিকে দারোয়ান তাকে দেখতে পান। তখন তিনি পাপ্পুকে ডাকার ব্যবস্থা করেন। পরে ধর্ষিতার পরিবার বিশ্ববিদ্যালয়ের ছাত্রবিষয়ক পরিচালক বরাবর পাপ্পুর শাস্তি দাবি করে আবেদন করে। তবে পাপ্পু ছাত্রলীগের প্রভাব খাটিয়ে ঘটনাটি ধামাচাপা দেয়ার চেষ্টা করে।
খুবির ছাত্র বিষয়ক পরিচালক প্রফেসর মো. শরীফ হাসান জানান, এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের নারী নির্যাতনবিরোধী কমিটি তদন্ত সম্পন্ন করেছে। খুব শিগগিরই পাপ্পুর বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযথ ব্যবস্থা গ্রহণ করবে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765