বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




দৌলতদিয়ায় বেশির ভাগ গাড়ি পার

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ১০ আগস্ট, ২০১৯

ঈদে ঘরমুখী বাড়তি যাত্রী ও গাড়ির চাপে ঢাকা-আরিচা মহাসড়কে ধীরগতিতে যানবাহন চলছে। এতে গন্তব্য পৌঁছাতে নির্ধারিত সময়ের চেয়ে দ্বিগুণ সময় লাগছে। মানিকগঞ্জের শিবালয়ের পাটুরিয়া ঘাটে ঘরমুখী মানুষ ও গাড়ির বেশ চাপ রয়েছে। তবে উল্টো চিত্রই দেখা গেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ঘাটে। ঢাকামুখী যানের তেমন চাপ নেই ঘাটে।

দৌলতদিয়ায় বেশির ভাগ গাড়িই ঘাট পার হয়ে গেছে। ঢাকা থেকে দক্ষিণমুখী মানুষেরা বিভিন্ন উপায়ে নদী পার হয়ে সরাসরি বাসে উঠে গন্তব্যে চলে যাচ্ছেন। প্রচুর খালি গাড়ির লম্বা লাইন দেখা যাচ্ছে। এরা যাত্রী নিয়ে চলে যাচ্ছে।

পাটুরিয়া–দৌলতদিয়া ফেরিঘাটে ১৮টি ফেরি চলছে। এই ফেরি বাড়তি যাত্রী ও যানবাহনের জন্য পর্যাপ্ত নয়। ঈদ যত এগিয়ে আসছে, যাত্রী ও যানবাহনের চাপ ততই বাড়ছে। ঈদের আগে ২০টি ফেরি চলাচলের সিদ্ধান্ত হয়েছিল।

মানিকগঞ্জ পুলিশ সুপার রিফাত রহমান শামীম বলেন, ঢাকা–আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে গাড়িগুলো সুশৃঙ্খলভাবে চলাচলের জন্য কাজ করছেন পুলিশ সদস্যরা।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) আরিচা কার্যালয়ের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. সালাহ উদ্দীন বলেন, নদীতে তীব্র স্রোত রয়েছে। এতে ফেরিগুলো চলাচলে সময় বেশি লাগছে। তবে যে কটি ফেরি আছে, সেগুলো নিয়মিত চলাচল করলে যানবাহন পারাপারে সমস্যা হবে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765