শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে দিনমজুর নিহত

লক্ষীপুর প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৯ সেপ্টেম্বর, ২০১৯

লক্ষ্মীপুরে দু’পক্ষের সংঘর্ষ থামাতে গিয়ে বাবুল হোসেন নামে এক দিনমজুর নিহত হয়েছেন।

রোববার রাত সাড়ে ৮টার দিকে জেলার সদর উপজেলার পূর্ব বিজয় নগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল ওই এলাকার মৃত শহিদ উল্লাহর ছেলে।

এ ঘটনায় জড়িতদের গ্রেফতার ও বিচারের বিক্ষোভ মিছিল করে স্থানীয়রা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এসময় অভিযুক্ত সোহেলসহ ৬ জনকে আটক করে পুলিশ।

পুলিশ জানায়, তুচ্ছ ঘটনার জেরে সংঘর্ষে জড়িয়ে পড়েন স্থানীয় শহিদ ও সোহেল। তাদের সংঘর্ষ থামাতে এগিয়ে আসেন বাবুল হোসেন। এ সময় সোহেল সমর্থিত ১০/১২ জন বাবুলকে মারধর শুরু করে। এতে ঘটনাস্থলেই বাবুল মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সদর থানার ওসি একেএম আজিজুর রহমান মিয়া জানান, ঘটনার পর ৬ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী ৬ জনের নামসহ অজ্ঞাত আরও ৭-৮ জনকে আসামি করে মামলা করেছেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765