শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৫:৩১ অপরাহ্ন
সর্বশেষ
বাগেরহাটে জন্ম-মৃত্যু নিবন্ধন উপলক্ষে আলোচনা সভা ১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ




দুদকের মামলায় শামীম-খালেদ রিমান্ডে

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২৭ অক্টোবর, ২০১৯

দুর্নীতির মামলায় যুবলীগ নেতা এস এম গোলাম কিবরিয়া (জি কে) শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার সাত দিন করে রিমান্ড আবেদন মঞ্জুর করেছেন আদালত। রবিবার দুপুরে ঢাকার সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক মো. আল মামুন এ রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে গত ২৩ অক্টোবর এ দুই আসামির ১০ দিন করে রিমান্ড আবেদন করা হয়। শামীমের রিমান্ড আবেদন করেন দুদকের উপ-পরিচালক মো. সালাউদ্দিন এবং খালেদের রিমান্ড আবেদন করেন দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম। আদালত আসামিদের উপস্থিতিতে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন।

গত ২১ অক্টোবর জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে জি কে শামীম ও খালেদ ভুঁইয়ার বিরুদ্ধে পৃথক মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক মো. সালাউদ্দিন বাদী হয়ে জি কে শামীম ও তার মায়ের বিরুদ্ধে এ মামলা করেন। প্রায় ২৯৭ কোটি ৯ লাখ টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ অর্জনের অভিযোগে এসএম গোলাম কিবরিয়া শামীম ও তার মা আয়েশা আক্তারের বিরুদ্ধে এ মামলা হয়।

এছাড়া দুদকের প্রধান কার্যালয়ের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম বাদী হয়ে খালেদ ভুঁইয়ার বিরুদ্ধে অপর মামলাটি করেন। এই মামলায় খালেদের বিরুদ্ধে ৫ কোটি ৫৮ লাখ ১৫ হাজার টাকা জ্ঞাত আয় বহির্ভুত সম্পদ থাকার অভিযোগ আনা হয়।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765