বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




দুই সপ্তাহের সফরে লন্ডনের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ১৯ জুলাই, ২০১৯

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন। আজ শুক্রবার সকালে লন্ডনের উদ্দেশে তিনি ঢাকা ত্যাগ করেছেন।

১৭ দিনের সরকারি সফরে যুক্তরাজ্য যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিশেষ ফ্লাইট লন্ডনের উদ্দেশে আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।

ফ্লাইটটির স্থানীয় সময় বিকাল ৩টা ৫৫ মিনিটে হিথ্রো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

এর আগে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিমকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা ইউএনবি এক প্রতিবেদনে জানায়, ‘সফরকালে প্রধানমন্ত্রী ২০ জুলাই যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে ইউরোপে থাকা বাংলাদেশের দূতদের এক সম্মেলনে যোগ দেবেন।’

বাংলাদেশি চিকিৎসকদের পরামর্শে প্রধানমন্ত্রী লন্ডনে চোখের চিকিৎসা নেবেন বলেও জানান তিনি।

প্রধানমন্ত্রী ৪ আগস্ট লন্ডন ত্যাগ করবেন এবং ৫ আগস্ট সকালে বাংলাদেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765