শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:৫৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




দরিদ্র মানুষের মাঝে ৪ নং ওয়ার্ড যুবলীগের খাদ্যসামগ্রী উপহার

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশ: মঙ্গলবার, ২৮ এপ্রিল, ২০২০

সময়ের স্রোতে এখনো নিয়ন্ত্রণের বাহিরে বিশ্বব্যাপী মহামারি রূপ নেয়া করোনা ভাইরাস। এর ফলে আমাদের দেশের খেটে খাওয়া দিনমজুর, অসহায় মানুষের কষ্টের সীমা নেই। সরকারের পাশাপাশি অনেক সামাজিক সংগঠন, রাজনৈতিক ও মহৎ ব্যক্তিরা এগিয়ে আসছে। তবুও এতো বড় সমস্যার যেন কূল নেই।

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজার সহযোগিতায় ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

ঢাকা দক্ষিণ যুবলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা প্রায় ৩ হাজার পরিবারের মাঝে খাদ্য সামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন। প্রায় তিনশ অসহায় মুক্তিযোদ্ধা পরিবারের মাঝেও খাদ্যসামগ্রী বিতরণ করেন রেজা।

এদিকে ৪নং ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরে আলম জীবন তার প্রতিষ্ঠিত সংগঠন “দেশ সমাজ কল্যাণ সংগঠন” এর মাধ্যমে দেড় শতাধিক মানুষের মাঝে খাদ্যসামগ্রী উপহার হিসেবে বিতরণ করেছেন।

এ ছাড়াও দুই শতাধিক ছিন্নমূল মানুষের মাঝেও নূরে আলম জীবন রান্না করা খাদ্য বিতরণ করেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765