শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০৮:৫৭ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




থানায় গিয়ে ধরা দিল তালিকাভুক্ত ‘দুর্ধর্ষ সন্ত্রাসী’

চট্টগ্রাম প্রতিনিধি
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

চট্টগ্রাম নগরীর খুলশী থানায় এসে আত্মসমর্পণ করেছেন মোহাম্মদ বেলাল (৪৩) নামে পুলিশের তালিকাভুক্ত দুর্ধর্ষ এক সন্ত্রাসী।

বুধবার দুপুরে বেলাল নিজেই খুলশী থানায় এসে আত্মসমর্পণ করেন।
বেলাল পুলিশের তালিকাভুক্ত ‘মোস্ট ওয়ান্টেড’ সন্ত্রাসী। তিনি নগরীর আমবাগানে রেলওয়ে লোকোশেড কলোনির আব্দুল কাদেরের ছেলে। তার বাড়ি কুমিল্লার চান্দিনা উপজেলার মোহনপুর গ্রামে।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, ‘পুলিশের তালিকায় ডাকাত বেলাল হিসেবে তার নাম অন্তর্ভুক্ত আছে। তার বিরুদ্ধে চট্টগ্রামের খুলশী থানায় ১১টি এবং অন্য থানায় ২টি মামলা আছে। এর বাইরে কুমিল্লার চান্দিনা থানায়ও তার বিরুদ্ধে ৩টি মামলা আছে। ২টি মামলায় তার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

বেলাল সরকারি জমি দখল, চাঁদাবাজি, খুনসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। আমরা তাকে গ্রেফতারের জন্য খুঁজছিলাম। বুধবার বিকালেই তাকে আদালতে পাঠানো হয়েছে তিনি জানান।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765