বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




থানায় গান গেয়ে পুলিশকে নাজেহাল!

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৮ সেপ্টেম্বর, ২০১৯

গান বিষয়টিই যে কতটা ‘অসহনীয়’ হয়ে উঠতে পারে তা হাড়ে হাড়ে টের পাচ্ছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমানের ভাতার থানার পুলিশ।

জানা গেছে, মধ্যরাতে রাস্তায় ঘোরাঘুরির সময় এক মানসিক ভারসাম্যহীন আদিবাসী নারীকে উদ্ধার করে নিয়ে আসে ভাতার থানার পুলিশ। এরপর থানায় বসে সারারাত ধরে গলা ছেড়ে গান গেয়ে গেলেন ওই আদিবাসী মহিলা। তাকে এক মুহূর্তের জন্য চুপ করাতে পারেননি পুলিশকর্মীরা।
শুধু তাই নয়, তার গান না শুনে কেউ অন্যমনস্ক হলেই সেই পুলিশকর্মী ও সিভিক ভলেন্টিয়ার্সকে ধাক্কাধাক্কি করেছেন ওই নারী। গান শুনতে শুনতে ঘুমিয়ে পড়ার অপরাধে এক নারী পুলিশকর্মীকে গলা টিপেও ধরেছেন। গত রবিবার রাত থেকে সোমবার দুপুর পর্যন্ত অবিরাম চলেছে ওই নারীর উৎপাত। তার জেরে কার্যত নাজেহাল পুলিশ।

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত থেকে সোমবার সকাল পর্যন্ত গান করতেই ব্যস্ত ছিলেন ওই নারী। তারই মধ্যে অনেক অনুনয় বিনয় করে পুলিশ জানতে পারে তার বাড়ি ঝাড়গ্রামের বিনপুর থানা এলাকায়। ভাতার থানার ওসি প্রণব ব্যানার্জি জানিয়েছেন, বিনপুর থানার পুলিশকে খবর দেওয়া হয়েছে। যাতে তার বাড়ির লোকজনদের জানাতে পারে। তবে এদিন দুপুর পর্যন্ত বিনপুর থানা থেকে কোনও উত্তর আসেনি। তাই ভাতার পুলিশ এখনও ভুগছে ‘গানআতঙ্কে’।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765