বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৮:১১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ত্রাণ বিতরণ ও উদ্ধার কাজ শুরু

নতুন বার্তা ডেস্ক
  • প্রকাশ: রবিবার, ১০ নভেম্বর, ২০১৯

নিজস্ব প্রতিবেদক :

ঘূর্ণিঝড় বুলবুলের তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে উপকূলীয় এলাকার ঘরবাড়ি ও রাস্তাঘাট। উপড়ে গেছে বহু গাছপালা। ঝড়ের পর বিদ্যুত বিচ্ছিন্ন রয়েছে অনেক এলাকা। এ অবস্থায় জরুরি ত্রাণসামগ্রী বিতরণ, চিকিৎসাসেবা ও উদ্ধার কার্যক্রম শুরু করেছে কোস্টগার্ড।

রোববার কোস্টগার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লে. বিএন এম হায়াত ইবনে সিদ্দিক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের সহায়তায় সাতক্ষীরার কয়রা ও গাবুরা এলাকায় দুইটি জাহাজ, সুন্দরবনের দুবলার চরে একটি জাহাজে করে জরুরি সেবায় ত্রাণসামগ্রী বিতরণ শুরু করা হয়েছে।

আহতদের চিকিৎসাসেবা ও উদ্ধার কার্যক্রম চালিয়ে যাচ্ছে কোস্টগার্ড।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান জানান, বুলবুলের কারণে পাঁচ হাজার ঘর-বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা করে তাদের পুনর্বাসন করা হবে।

ঘূর্ণিঝড় ‘বুলবুল’ নিয়ে শঙ্কা কেটে গেছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এখন আর বিপর্যয়ের কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছে সংস্থাটি।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765