রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৫:২৭ অপরাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




তৃতীয় বিয়ে করতে গিয়ে থানার সামনে দুই স্ত্রীর হাতে মার খেলেন স্বামী

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১১ সেপ্টেম্বর, ২০১৯

মাত্র ২৬ বছর বয়সেই দুটো বিয়ে করেছেন এক যুবক। কিন্তু এরপরও থেমে থাকেন নি। আরও একটা বিয়ের জন্য প্রস্তুত হচ্ছিলেন তিনি। এ কারণে দুই স্ত্রীয়ের কাছে বেধড়ক মার খেলেন তিনি। আর এই মার খেলেন থানার সামনেই।

ভারতের তামিলনাড়ুর কোয়েম্বাটোর এলাকার ঘটনা এটি।

জানা গেছে, একটি বেসরকারি সংস্থায় কাজ করেন অভিযুক্ত যুবক। তিনি ২০১৬ সাল প্রথম বিয়ে করেন। ভালোই চলছিল সংসার। তারপর আবার চলতি বছরের এপ্রিল মাসেও আরেকটি বিয়ে করে ফেলেন। কিন্ত এরপরেও থামলেন না তিনি। ম্যাটরিমনিয়াল সাইটে দিয়ে দিলেন নিজের ছবি। কারণ আরও এক নারীকে বিয়ে করতে চান তিনি। ঘটনার কথা জানার পর থেকেই যুবকের প্রথম দুই স্ত্রী বারবার তাঁর অফিসের সামনে অনশনে বসছিলেন। শেষ পর্যন্ত পুলিশের কাছে গিয়ে তারা অভিযোগ করেন। দুই স্ত্রী এবং অভিযুক্ত যুবককে থানায় ডাকা হয়।

থানার সামনে পৌঁছে, দুই স্ত্রী এবং তাঁদের পরিজনরা ওই যুবকের ওপর মারধর করা শুরু করেন। সেই ভিডিও প্রকাশ্যে আসতেই তোলপাড় শুরু হয়ে গেছে নেট দুনিয়ায়। থানার সামনে এই ঘটনার পরেই পুলিশ তাঁদের নিয়ে যায় থানার ভিতরে। দুই স্ত্রী এরপরে লিখিত অভিযোগ জানান থানায়। তদন্ত চালাচ্ছে পুলিশ।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765