শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের শক্তি ও প্রাণ ….. হুইপ স্বপন

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: সোমবার, ৪ নভেম্বর, ২০১৯

আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও জাতীয় সংসদের হুইপ আবু সাঈদ আল মাহমুদ স্বপন এমপি বলেছেন, আওয়ামী লীগ এখনও কর্মীদের টাকায় চলে, নেতার টাকায় নয়। তাই তৃণমূলের কর্মীরা শেখ হাসিনার বাইরে কিছু চিন্তা করে না। তৃণমূল কর্মীরাই আওয়ামী লীগের শক্তি ও প্রাণ। তাই তৃণমূল নেতাকর্মীদের মুল্যায়ন করতে হবে।’ সোমবার দুপুরে বাগেরহাট শহরের স্বাধীনতা উদ্যানে অনুষ্ঠিত সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

তিনি আরো বলেন- ‘ব্যক্তিগত মতপার্থক্য থাকতে পারে কিন্তু দলীয় মতাদর্শে এক ও অটুট থেকে শেখ হাসিনা সরকারের উন্নয়নকে জনগণের দোড়গোড়ায় পৌছাতে একসাথে কাজ করতে হবে। কোন ভাবেই ব্যক্তি স্বার্থ দলের উপর চাপানো যাবে না।’ মানুষের সাথে ভাল ব্যবহার করতে তিনি আওয়ামী লীগের নেতা-কর্মীদের প্রতি আহবান জানান।

উৎসব মুখর পরিবেশে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চুর সভাপতিত্বে প্রথম অধিবেশনে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা এস এম কামাল হোসেন, বঙ্গবন্ধু পরিবারের তৃতীয় প্রজন্ম বাগেরহাট সদরের এমপি শেখ তন্ময়, বাগেরহাট জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ শেখ কামরুজ্জামান টুক, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারন সম্পাদক পৌর মেয়র খান হাবিবুর রহমান, সরদার ফখরুল আলম সাহেব, মনোয়ার হোসেন টগর, অর্ধ সম্পাদক সরদার সেলিম আহম্মেদ, তথ্য ও গবেষনা সম্পাদক আহাদ উদ্দীন হায়দার, জেলা আওয়ামী লীগ নেতা ফিরোজুল ইসলাম, জেলা যুবলীগের আহবায়ক সদর উপজেলা চেয়ারম্যান সরদার নাসির উদ্দিন, সদর উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, মহিলা ভাইচ চেয়ারম্যান রিজিয়া পারভীন, তাঁতী লীগের জেলা সভাপতি আলহাজ¦ আব্দুল বাকী তালুকদার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এম এ মতিন, সাংগঠনিক সম্পাদক সেলিম আজাদসহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের নের্তৃবৃন্দ।

এর আগে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্ধোধন করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি ডা. মোজ্জাম্মেল হোসেন এমপি।

দ্বিতীয় অধিবেশনে কাউন্সিলরদের কন্ঠভোটে আগামী তিন বছরের জন্য বাগেরহাট সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ আক্তারুজ্জামান বাচ্চু এবং আঃ মতিন সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

ভিডিওটি দেখুন –

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765