বুধবার, ১০ জুন ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




তুরস্কের বিরুদ্ধে লড়তে কুর্দিদের ‘প্রশিক্ষণ দিয়েছিল’ যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: বুধবার, ১৬ অক্টোবর, ২০১৯

উত্তর সিরিয়ায় তুরস্কের সম্ভাব্য অভিযানের বিষয়টি মাথায় রেখে আগে থেকেই যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছিল কুর্দি যোদ্ধারা। আর তাদের এ কাজে সহযোগিতা করেছিল যুক্তরাষ্ট্রের সেনাবাহিনী।

তুরস্কের চলমান অভিযান এবং কুর্দিদের পাল্টা হামলা নিয়ে ‘ফরেন পলিসি’ ম্যাগাজিনের এক প্রতিবেদনে এমনই ইঙ্গিত মিলেছে।

এতে বলা হয়, টানেল নেটওয়ার্ক ব্যবহার করে পাল্টা হামলা জোরদার করেছে কুর্দি যোদ্ধারা। সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স-এসডিএফ যোদ্ধারা লড়াই চালিয়ে যেতে নতুন নতুন যুদ্ধকৌশল ব্যবহার করছে।

এই যোদ্ধাদের সঙ্গী হয়ে যুদ্ধ করেছেন এমন এক মার্কিন সেনা কর্মকর্তা বলেন, গত ২০১৮ সালে তুরস্কের আফরিন অভিযানের পর টানেল নির্মাণের দিকে জোর দেয় কুর্দি যোদ্ধারা। অধিকাংশ টানেল সীমান্তবর্তী শহরগুলো এবং মানবিজ শহরের নিচ দিয়ে গেছে।

তিনি বলেন, তুরস্কের বিমান হামলার বিপরীতে এসডিএফের কোনো প্রতিরক্ষা ব্যবস্থা নেই। তাই লড়াই চালিয়ে যেতে তারা সীমান্তে টানেল নেটওয়ার্ক তৈরি করে।

ওই কর্মকর্তা আরও বলেন, তুরস্কের অভিযান মোকাবেলায় নিজেদের মধ্যে কীভাবে সমন্বয় রেখে কাজ করা যায় এনিয়ে এসডিএফের সঙ্গে বেশ কয়েকটি মহড়াও সম্পন্ন করে মার্কিন সেনারা। কীভাবে ‘গভীর প্রতিরক্ষা’ হিসেবে এই টানেল নির্মাণ করা যায় মার্কিন সেনারা তাদেরকে সে প্রশিক্ষণও দেয়।

এই কৌশল কাজে লাগিয়ে ইতোমধ্যে তুর্কি নেতৃত্বাধীন বাহিনীর দখল করা রাস আল-আইন শহরসহ বেশকিছু এলাকা পুনরুদ্ধার করেছে এসডিএফ। টানেল নেটওয়ার্ক কাজে লাগিয়ে কুর্দি যোদ্ধাদের পাল্টা হামলায় হতবুদ্ধ হয়ে পড়েন তুর্কি সেনারা। এসব হামলায় তুর্কি নেতৃত্বাধীন বাহিনীর শতাধিক সদস্য নিহত হন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765