শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৪৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




তিন জেলায় ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৩

নতুনবার্তা ডেস্ক
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

চট্টগ্রাম, গাজীপুর ও কুমিল্লায় ‘বন্দুকযুদ্ধে’ তিনজন নিহত হয়েছেন। বুধবার রাতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) ও ডিবি পুলিশের সঙ্গে এসব বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

চট্টগ্রামের ফটিকছড়িতে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। নিহতের বয়স আনুমানিক ৪০ বছর, তার পরিচয় জানাতে পারেনি র‌্যাব।

বুধবার রাতে ফটিকছড়ি উপজেলার ভুজপুর থানার কোটাবাড়িয়া গ্রামের শিকদার পাড়ায় গুলি বিনিময়ের ওই ঘটনা ঘটে।

র‌্যাব-৭ এর সহকারী পরিচালক এএসপি মাশকুর রহমান জানান, ফটিকছড়ি উপজেলায় ‘অস্ত্র বেচাকেনার’ খবর পেয়ে র‌্যাবের একটি টহল দল সেদিকে যায়। এ সময় রাস্তার পাশ থেকে সন্ত্রাসীরা টহল দলের গাড়ির দিকে গুলি করে। আত্মরক্ষার্থে র‌্যাবের সদস্যরাও পাল্টা গুলি চালায়। দুইপক্ষের গুরি বিনিমযের পর সন্ত্রাসীরা পালিয়ে যায়।

মাশকুর জানান, এরপর ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে একজনের মরদেহ উদ্ধারের পাশাপাশি একটি একে-২২ রাইফেল এবং ৬৩ রাউন্ড গুলি পাওয়া যায়।

এদিকে গাজীপুর মহানগরীর সালনায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সুজন মিয়া (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।

র‌্যাবের, নিহত সুজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী। সুজনের বিরুদ্ধে বিভিন্ন থানায় ১৩টি মামলা রয়েছে। এগুলোর মধ্যে ১১টি মাদক, একটি অস্ত্র ও অপরটি হত্যা মামলা।

বুধবার রাত ২টার দিকে গাজীপুর সিটি করপোরেশনের সালনার মোল্লাপাড়া এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

সুজন টঙ্গীর আরিচপুরের চাঁন মিয়ার ছেলে।

র‌্যাব-১ এর গাজীপুরের পোড়াবাড়ি ক্যাম্পের ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন জানান, র‌্যাব-১ এর একটি টহল দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মোল্লাপাড়া এলাকায় কয়েকজন অস্ত্র ও মাদক ব্যবসায়ী অবস্থান করছে। রাত ১টা ৫০ মিনিটের দিকে ওই টহল দল সেখানে অভিযানে যায়। র‌্যাব সদস্যদের উপস্থিতি টের পেয়ে অস্ত্র ও মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এ সময় র‌্যাব সদস্যরাও পাল্টা গুলি ছুড়লে সুজন গুলিবিদ্ধ হন এবং অন্যরা পালিয়ে যান। পরে সুজনকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মামুন আরও বলেন, ঘটনাস্থল থেকে দুইটি শটগান, দুইটি ওয়ান শুটারগান, ১হাজার ২শ’ পিস ইয়াবা ও ৯ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। বন্দুকযুদ্ধের সময় র‌্যাবের এক সদস্যও আহত হয়েছেন। সুজনের মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

কুমিল্লায় ডিবি পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ রাসেল নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, তিনি তালিকাভুক্ত শীর্ষ মাদক ব্যবসায়ী ছিলেন। এ সময় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন।

বুধবার রাতে জেলার সদর উপজেলার গোমতী নদীর প্রতিরক্ষা বাঁধ সংলগ্ন শ্রীপুর এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে।

রাসেল সদর উপজেলার পাঁচথুবী ইউনিয়নের দক্ষিণ বাগবের গ্রামের হারু মিয়ার ছেলে। তার বিরুদ্ধে থানায় আটটি মামলা রয়েছে।

জেলা ডিবি পুলিশের ওসি মো. মাঈন উদ্দিন খান জানান, ঘটনাস্থল থেকে একটি পাইপগান, একটি রামদা ও সাড়ে ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765