সোমবার, ০৬ জুলাই ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




তারেক রহমানকে মাসে ১ কোটি টাকা দিতো জি কে শামীম: তথ্যমন্ত্রী

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৪ সেপ্টেম্বর, ২০১৯

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, জি কে শামীম প্রতি মাসে তারেক রহমানকে এক কোটি টাকা দিতো। বিএনপির অনেক নেতাকেও সে পয়সা দিতো। এই ক্যাসিনো কালচার যারা শুরু করেছিলেন তারাও নিয়মিত টাকার ভাগ পেতো। কে কোন দলের বা মতের সেটি না দেখে প্রধানমন্ত্রী ব্যবস্থা নিয়েছেন।

মঙ্গলবার রাজশাহীর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব শুধু বাংলাদেশে নয়, বিশ্বব্যাপী ছড়ানো হয়। সামাজিক যোগযোগ মাধ্যমে গুজব প্রতিরোধে তরুণদের সরব থাকতে হবে। আর ডিজিটাল নিরাপত্তা আইন সকলের নিরাপত্তার জন্য তৈরি করা হয়েছে।

এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা এইচটি ইমাম বলেন, ‘চলমান অভিযান আওয়ামী লীগের বিরুদ্ধে নয়। আওয়ামী লীগ স্বচ্ছ ও পরিচ্ছন্ন একটি দল। আমরা পরিচ্ছন্ন রাজনীতিতে বিশ্বাস করি।’

তিনি বলেন, ‘চলমান অভিযানে নামকরা যে সাত জনের নাম বেরিয়ে এসেছে তাদের মধ্যে ছয় জনই অনুপ্রবেশকারী। এরা আওয়ামী লীগের নয়। এরা মির্জা আব্বাস-খোকার সৃষ্টি। এই দানবগুলোকে এখন ধরা গেছে। এদের বিরুদ্ধেই ব্যবস্থা নেওয়া হচ্ছে।’

সাংবাদিকদের সঙ্গে কথা বলা শেষে রাজশাহীর শিল্পকলা একাডেমীতে ‘তারুণ্যের ভাবনায় আওয়ামী লীগ- গৌরবের অভিযাত্রায় ৭০ বছর’ শিরোনামে একটি অনুষ্ঠানে অংশ নেন তারা। আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-কমিটির আয়োজনে এতে রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম আমিন উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765