শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:৩৬ অপরাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




তারা ঠিক আছেন তো?

বিনোদন ডেস্ক :
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৪ জুলাই, ২০১৯

২০১৮ সালের কোনো এক সুন্দর মুহূর্তে ফ্যাশন শোতে র‌্যাম্প মডেল রোহমান শলের সঙ্গে তার পরিচয় হয়। বয়সে ১৫ বছরের ছোট শলের প্রেমের প্রস্তাবে ইতিবাচক সাড়া দেন সুস্মিতা সেন। এরপরই তাদের বিভিন্ন জায়গায় দেখা গেছে একসঙ্গে। তারা চুটিয়ে প্রেম করছেন, এমনকি এক ছাদের নিচে থাকছেনও। কিন্তু হঠাৎ তাদের বিচ্ছেদের খবরে বিস্মিত হন অনেকেই।

পিঙ্কভিলা জানায়, ক’দিন ধরেই রোহমানের সঙ্গে সুস্মিতার বিচ্ছেদের খবর নিয়ে বলিউডে গুঞ্জন চলছিল।  তবে বিচ্ছেদ নিয়ে যে গুঞ্জন চলছে এসব বিষয় মোটেও আমলে নেন নি সাবেক এই ‘মিস ইউনিভার্স। রোহমানের সঙ্গে বিচ্ছেদের প্রসঙ্গ উড়িয়ে দিয়ে সুস্মিতা জানান, তার প্রেম ঠিকঠাকভাবেই চলছে।

কিন্তু প্রেমিক রহমানের সাম্প্রতিক কিছু ইনস্টাগ্রাম পোস্ট নিয়ে তৈরি হয় বিচ্ছেদ-জল্পনা। অবশেষে সেই জল্পনা দূর করে দেন সুস্মিতা সেন নিজেই। তার ইনস্টাগ্রামে দুজনের শরীরচর্চার একটি ছবি পোস্ট করে এই বলিউড সুন্দরী লেখেন, ‘রহমান, আমি তোমাকে ভালবাসি।’

সুস্মিতার প্রেমিক রোহমান শল ১৯৯১ সালের ৪ জানুয়ারি ভারতের উত্তর প্রদেশের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। ২২ বছর বয়সে তিনি মডেলিংয়ে ক্যারিয়ার গড়ার উদ্দেশ্যে নদীয়া থেকে পাড়ি জমান মুম্বাই। এরপর পাঁচ বছরে তিনি সব্যসাচী মুখার্জিসহ অনেক খ্যাতিমান ডিজাইনারের পোশাকে র‍্যাম্পে হেঁটেছেন। মডেল হিসেবে প্রতিষ্ঠিত করেছেন নিজেকে।

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765