বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন
সর্বশেষ
১৩তম ঢাকা আন্তর্জাতিক মোবাইল চলচ্চিত্র উৎসবে রনি তানভীরের ‘হ্যালো মা’ অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা




ঢাবির জগন্নাথ হলে এক শিক্ষার্থীকে মেরে রক্তাক্ত করলো দুই শিক্ষার্থী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: রবিবার, ২০ অক্টোবর, ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জগন্নাথ হলের এক শিক্ষার্থীকে পিটিয়ে রক্তাক্ত করেছে একই হলের অপর দুই শিক্ষার্থী। আহত শিক্ষার্থীর চোখে এবং নাকে গুরুতর আঘাত লেগেছে। এ থেকে রক্তক্ষরণ হয়েছে।

রবিবার জগন্নাথ হলের সন্তোষ ভট্টাচার্য ভবনের সিঁড়িতে এ ঘটনা ঘটে। আহত শিক্ষার্থীকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালের চক্ষু বিভাগে ভর্তি করা হয়েছে।

আহত শিক্ষার্থীর নাম নিলয় কুমার বিশ্বাস। তিনি গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

এদিকে হামলাকারী দুই শিক্ষার্থী হলেন- সুস্ময় দত্ত ও সৌরভ বিশ্বাস। সুস্ময় হিসাব বিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী এবং সৌরভ আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

সুস্ময় দত্ত জগন্নাথ হলে ছাত্রলীগের রাজনীতি করেন এবং বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি সনজিত চন্দ্র দাসের অনুসারী বলে জানা গেছে।

হলের শিক্ষার্থীরা জানায়, একটি জো-বাইক নিয়ে সৌরভ বিশ্বাস রুমে যাচ্ছিলেন। বিষয়টি দেখতে পেয়ে নিলয় তাকে বাধা দেন। এতে দুজনের মাঝে বাক-বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সুস্ময় দত্ত এসে নিলয়কে বেধড়ক মারধর করে। এতে নিলয়ের নাক-মুখ রক্তাক্ত হয়ে যায়।

পরে নিলয়ের বন্ধুরা প্রোক্টরিয়াল টিমের সাহায্যে তাকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক নিলয়ের চোখে মারাত্মক আঘাত দেখে তাকে ঢাকা মেডিক‌্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেন।

জগন্নাথ হলের প্রাধ্যক্ষ অধ্যাপক মিহির লাল সাহা বলেন, ‘বিষয়টি অবহিত হয়েছি। লিখিত অভিযোগ দিলে আমরা ব্যবস্থা নেব।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘আমরা বিষয়টি অবগত আছি। প্রোক্টরিয়াল টিমের মাধ্যমে আহত শিক্ষার্থীকে চিকিৎসা সহায়তা দেয়া হয়েছে।’

সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765