শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঢাকা-আরিচা মহাসড়কে তিন কিলোমিটার জুড়ে যানজট

মানিকগঞ্জ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৯ আগস্ট, ২০১৯
ঘাটের প্রায় তিন কিলোমিটার আগেই লোকাল বাসগুলোকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। ফলে যাত্রীরা হেঁটেই ঘাটে যাচ্ছেন

মাত্র দুদিন পরই ঈদ। পরিবারের সাথে ঈদ করতে তাই যান্ত্রিক নগরী ঢাকা ছেড়ে বাড়ি ফিরছেন হাজার হাজার মানুষ। ফলে যানবাহনের চাপ বেড়েছে ঢাকা-আরিচা মহাসড়কে। এতে ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। এ সড়কে যানবাহন চলছে ধীরগতিতে। ফলে নারী ও শিশুরা বেশি ভোগান্তির শিকার হচ্ছেন। এদিকে চাপ রয়েছে পাটুরিয়া ঘাটেও। লঞ্চঘাটেও উপচে পড়া ভিড় লক্ষ্য করা গেছে।

মানিকগঞ্জ-পাটুরিয়া মহাসড়কে গাড়ি চলছে থেমে থেমে। সকাল থেকেই এ রুটের বেশ কিছু স্থানে দীর্ঘ যানজটের সৃষ্ট হয়েছে। ভুক্তভোগী রাজবাড়ীগামী সোহাগ নামের একজন জানান, ঢাকা থেকে পাটুরিয়া পর্যন্ত পুরো সড়কেই থেমে থেমে গাড়ি চলছে। বেশ কিছু যায়গায় যানবাহনের এলোমেলো চলাচলে এই সমস্যা আরো বেড়েছে। পাটুরিয়া ঘাটের প্রায় তিন কিলোমিটার আগেই লোকাল বাসগুলোকে আর ঘাট এলাকায় প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ফলে যাত্রীরা হেঁটেই ঘাটে যাচ্ছেন। এতে ভোগান্তি আরো বেড়েছে। এছাড়া পাটুরিয়া ঘাটে বাস-ট্রাকের লম্বা লাইন রয়েছে।

ফরিদপুরের ভাঙ্গাগামী যাত্রী ফরিদা বেগম, নাছিমা আক্তার জানান, নবীনগর থেকে সকাল ছয়টার সময় গাড়িতে উঠে তারা। বেলা বারটার সময় পাটুরিয়া  এছে পৌঁছান। এছাড়া গাড়িতে অনেক বেশী ভাড়া নেওয়া হয়েছে বলেও অভিযোগ তাদের।

এদিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ১৯টি ফেরি চলাচল করছে। চারটি ঘাট সচল রয়েছে। বিআইডব্লিউটিসির সহকারী ব্যবস্থাপক জিল্লুর রহমান বলেন, এ রুটে চারটি ঘাট সচল রয়েছে এবং ১৯টি ফেরি সঠিকভাবে চলাচল করছে। গাড়ির চাপ বেশী থাকার কারণে ঘাটে যাত্রীদের কিছু সময় অপেক্ষা করতে হচ্ছে। যদি কোন প্রাকৃতিক দুর্যোগ না হয় ঘাটে গাড়ি পারাপারে অসুবিধা হবে না।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765