বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:০১ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ঢাকার গণপরিবহনে নিয়ম-শৃঙ্খলা নেই : মেয়র আতিক

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৯

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম জানিয়েছেন, ঢাকার গণপরিবহনে নিয়ম-শৃঙ্খলা নেই। নিয়ম-শৃঙ্খলা বলতে ব্যবসায়িক নিয়ম থাকতে হবে, আর্থিক নিয়ম থাকতে হবে। এমনকি প্রাতিষ্ঠানিক কাঠামো থাকতে হবে। সবাই যে যার মতো ব্যবসা করছে। সেখান থেকে সবাইকে এই মডিউলের বেতন নিয়ে আসতে হবে।

আজ মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে সুশৃঙ্খল গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে আয়োজিত এক আন্তর্জাতিক অভিজ্ঞতা বিনিময় বিষয়ক কর্মশালার সমাপনী পর্বে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মেয়র আতিকুল বলেন, ঢাকা শহরে যত সড়ক আছে সেগুলো একত্রিত করলে ২০ হাজার কিলোমিটার হয়। কিন্তু আমরা রিকশা বন্ধ করতে পেরেছি মাত্র ১০ কিলোমিটার সড়কে। আমাদের পরিকল্পনা আছে দুই বছরের মধ্যে ঢাকাকে রিকশাশূন্য করার।

এ সময় রিকশা মালিক ও চালকদের আন্দোলন সম্পর্কে তিনি বলেন, আমরা আগামীকাল দুপুর ১২টায় রিকশাচালক ও মালিকদের নগর ভবনে ডেকেছি। আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই, তাদের সমস্যার কথা শুনতে চাই। আমরা তাদের বোঝাতে চাই যে নগরীর বৃহত্তর স্বার্থে এ ধরনের পদক্ষেপ নিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ব ব্যাংকের অপারেশন্স ম্যানেজার ডান ডান চেন। সূচনা বক্তব্য রাখেন বিশ্বব্যাংকের সিনিয়র ট্রান্সপোর্ট স্পেশালিস্ট নূপুর গুপ্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765