রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪৮ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ঢাকাই ইন্ডাস্ট্রিতে বলিউড হাওয়া

বিনোদন ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

ঢাকাই ইন্ডাস্ট্রি অনেকটা ঝিমিয়ে আছে, বড় কোনো খবর নেই। ঈদের পর বড় বাজেটের কোনো ছবি মুক্তি পায়নি। তবে গত এক সপ্তাহ ঢাকাই ইন্ডাস্ট্রির সবচেয়ে আলোচ্য বিষয় হচ্ছে—‘বলিউড হাওয়া’। তিনটি ভিন্ন ভিন্ন খবরে অনেকটাই গরম দেশীয় চলচ্চিত্রাঙ্গন।

এরমধ্যে সবচেয়ে বড় খবরটি হচ্ছে, আগামীবছরের মার্চে বাংলাদেশে অনুষ্ঠিত হবে ভারতের চলচ্চিত্রাঙ্গনের সবচেয়ে সম্মানজনক পুরস্কার ‘ফিল্মফেয়ার’। এই অনুষ্ঠানের জন্য বাংলাদেশে আসবেন বলিউড বাদশাহ শাহরুখ খান ও কলকাতার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ। শাহরুখ খানের আসার খবরে দেশের মানুষের উত্সাহ বেড়েছে কয়েকগুণ।

এদিকে জাজ মাল্টিমিডিয়া জানিয়েছে, বাংলাদেশের জনপ্রিয় থ্রিলার উপন্যাস মাসুদ রানা সিরিজের ‘ধ্বংস পাহাড়’ অবলম্বনে নির্মিত সিনেমায় অভিনয় করবেন বলিউড জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুর। তিনি অভিনয় করবেন সুলতা দেবীর চরিত্রে। উপন্যাসে সুলতা চরিত্রটিও একজন স্পাইয়ের। যে এক পর্যায়ে মাসুদ রানাকে ভালোবেসে ফেলে। তবে এই খবরে মনে সংশয় তৈরি হয়েছে। কারণ এর আগে শাকিব খানের বিপরীতে শ্রদ্ধার অভিনয় করার খবর শোনা গিয়েছিল। তবে তা এখনো বাস্তবায়ন হয়নি।

এই প্রথমবার বাংলাদেশের ছবিতে দেখা যাবে বলিউড তারকা সানি লিওনকে। সেলিম খানের প্রযোজনায় শামীম আহমেদ রনি পরিচালিত ‘বিক্ষোভ’ ছবির একটি আইটেম গানে পারফর্ম করবেন তিনি। ‘সানি সানি’ শিরোনামে ওই আইটেম গানে কণ্ঠ দিয়েছেন সংগীতশিল্পী কোনাল। এই গানের তালেই নাচবেন সানি। আইটেম গানটির পেছনে কোটি টাকা খরচ করা হচ্ছে বলে জানায় প্রযোজনা সংস্থা।

খবরগুলো দেশের বিভিন্ন গণমাধ্যমে প্রচার হলেও কোনোটিরই আনুষ্ঠানিক কোনো বিবৃতি পাওয়া যায়নি। বিশেষ করে ফিল্মফেয়ার পুরস্কার বাংলাদেশে অনুষ্ঠিত হওয়ার খবরে এখনো কোনোকিছুই বলেনি টাইস অব ইন্ডিয়া। বিভিন্ন বরাত দিয়ে খবরগুলো প্রকাশ হচ্ছে।

এদিকে মাসুদ রানায় শ্রদ্ধা কাপুরের চুক্তির বিষয়ে কিছুই জানা যায়নি। তবে জাজ মাল্টিমিডিয়া বলছে, শ্রদ্ধার খবরটি পুরোপুরি সত্য। অল্প সময়ের ভেতরেই চুক্তিপত্রে স্বাক্ষর করবেন এই বলিউড অভিনেত্রী।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765