শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ডেঙ্গু মোকাবেলায় সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে – খুলনা বিভাগীয় কমিশনার

বাগেরহাট প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯
বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সাথে কথা বলেন, খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া

খুলনা বিভাগের ১০ জেলায় ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় পাঁচ‘শ জন। এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছে তিন জন। তবে ডেঙ্গু মোকাবেলায় খুলনা বিভাগে সব ধরনের প্রস্তুতি গ্রহন করা হয়েছে। বুধবার সন্ধায় বাগেরহাট সদর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া একথা বলেন।

বিভাগীয় কশিনার বলেন, ডেঙ্গুর বিষয়ে সকল জেলা প্রশাসক ও সকল সিভিল সার্জনকে সতর্ক করা হয়েছে। ইতিমধ্যে সকল সিভিল সার্জনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার জন্য ১০ লাখ টাকা এবং উপজেলা পর্যায় ২ লাখ টাকা দেয়া হয়েছে। যেহেতু স্থানীয় পর্যায় ডেঙ্গু রোগী সনাক্ত জনপ্রতিনিধিসহ সকলকে আরো বেশি সতর্ক হতে হবে। সকলে মিলে ডেঙ্গুর প্রজনন কেন্দ্র ধ্বংস করে দিতে হবে।
এর আগে তিনি বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি ডেঙ্গু রোগীদের সাথে কথা বলেন এবং তাদের চিকিৎসার খোঁজ-খবর নেন। এসময় তার সাথে বাগেরহাটের জেলা প্রশাসক মোঃ মামুনুর রশীদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কামরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহাদাৎ হোসেনসহ স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এদিকে বাগেরহাটে সরকারী ভাবে এই পর্যন্ত ৩৯ ডেঙ্গু রোগী সনাক্ত হয়েছে। এর মধ্যে বৃহস্পতিবার বাগেরহাট সদর হাসপাতালে ভর্তি রয়েছেন ৯ জন। বাকীরা কেউ চিকিৎসা নিয়ে বাড়িতে গেছে, আবার কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় প্রেরণ করা হয়েছে।

ভিডিও দেখুন

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765