রবিবার, ২৪ মে ২০২৬, ১০:৪০ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ডেঙ্গু নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা: রিজভী

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: শনিবার, ২৭ জুলাই, ২০১৯
ফাইল ছবি

দেশের ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সরকারের লেজেগোবরে অবস্থা বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শনিবার সকালে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

রিজভী বলেন, ডেঙ্গুর মতো মহামারিতে দেশের মানুষের মৃত্যু যেন তাদের কাছে খেলা। ডেঙ্গু আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়লেও এখনো কার্যকর ওষুধ কেনার কোনো উদ্যোগ নিতে পারেনি সরকার। ন্যূনতম লজ্জা-শরম থাকলে এই ব্যর্থতার জন্য সংশ্লিষ্ট মন্ত্রী-মেয়ররা পদত্যাগ করতেন।

তিনি বলেন, ‘এডিস মশাবাহিত এ রোগে এ পর্যন্ত অন্তত ২৮ জনের মৃত্যু হয়েছে। তবে বিভিন্ন হাসপাতাল কর্তৃপক্ষের হিসাবানুযায়ী মৃত্যুর সংখ্যা হবে আরও বেশি। অথচ স্বাস্থ্য অধিদফতর বলছে- ডেঙ্গুজ্বরে মাত্র আটজন রোগী মারা গেছে। এই ভয়াবহ ডেঙ্গুর প্রাদুর্ভাবে আতংকে দিনযাপন করছেন নগরবাসী।’

রিজভী আরও বলেন, ডেঙ্গুজ্বরে আক্রান্ত মানুষকে নিয়ে ক্ষমতাসীনদের এসব নিষ্ঠুর তামাশায় ফরাসী বিপ্লবের সময় ফ্রান্সের কাণ্ডজ্ঞানহীন রানীর কথাই মনে পড়ে। যখন এক টুকরো রুটির জন্য সারা প্যারিস শহরের মানুষ হাহাকার করছে, তখন ফ্রান্সের রানী সেই কথা শুনে বলেন-রুটি না থাকলে কেক খাবে।

বিএনপির শীর্ষ এই নেতা বলেন, ‘ডেঙ্গু নিয়ে মানুষের যখন ত্রাহি অবস্থা তখন মধ্যরাতের ভোট চুরির সরকার এনিয়ে অস্বাভাবিক আচরণ করছে। মশা নিধনের কার্যকর কোনো পদক্ষেপ নেয়া হচ্ছে না। আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশ (আইসিডিডিআরবি)-এর গবেষণায় যে ওষুধ অকার্যকর বলে প্রমাণিত হয়েছে, সেগুলো দিয়েই চলছে ঢাকার দুই সিটির মশক নিধন কার্যক্রম। আর চরম ব্যর্থ মন্ত্রী-মেয়ররা হবুচন্দ্র রাজার গবুচন্দ্রের মতো প্রলাপ বকছেন।’

তিনি বলেন, ‘ওষুধ কেনায় ভয়াবহ দুর্নীতি আর অদক্ষতা ঢাকতেই ডেঙ্গুর মহামারিকে ঢাকার ভোটারবিহীন মেয়র’রা ‘গুজব’ বলে উড়িয়ে দিচ্ছেন। এছাড়াও ডেঙ্গু জ্বর নিয়ে তারা রসিকতা করছেন। স্বাস্থ্যমন্ত্রী বলেছেন, ডেঙ্গু মশার প্রজনন রোহিঙ্গাদের মতো, তাই এটি প্রতিরোধ করা যাচ্ছে না।’

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765