মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
সর্বশেষ
ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি




ডেঙ্গুতে ভিকারুননিসার ছাত্রীর মৃত্যু

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বুধবার, ৪ সেপ্টেম্বর, ২০১৯

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানীর ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে।

বুধবার সকাল সাড়ে ৭টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইসরা তাসকিন অস্মিতা (১৩) নামের ওই ছাত্রীর মৃত্যু হয়। খবর ইউএনবির

অস্মিতা আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানির ব্যবস্থাপক প্রকৌশলী আমানাত মাওলা ও সিলেটের বিশ্বনাথ উপজেলার অলংকারি ইউনিয়নের কামালপুর গ্রামের কবি-ছড়াকার হেনা নুরজাহান দম্পতির বড় মেয়ে।

অস্মিতার বাবা আমানাত মাওলা জানান, সম্প্রতি অস্মিতাসহ তার পরিবারের চার সদস্য ডেঙ্গু জ্বরে আক্রান্ত হন। তাদেরকে ঢাকার ল্যাব এইড হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি জানান, অস্মিতার অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার মিলেনিয়াম হাসপাতালে। সেখানে ছয়দিন লাইফ সাপোর্টে থাকার পর বুধবার সকালে তার মৃত্যু হয়।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765