শুক্রবার, ১২ জুন ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ডিসির ভিডিও ভাইরালের ঘটনায় তদন্ত শুরু, সেই নারীকে জিজ্ঞাসাবাদ

জামালপুর প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ২৯ আগস্ট, ২০১৯

জামালপুরের সাবেক জেলা প্রশাসক (ডিসি) আহমেদ কবীরের সঙ্গে এক নারী অফিস কর্মীর আপত্তিকর ভিডিও ভাইরালের ঘটনায় তদন্ত শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় মন্ত্রী পরিষদ বিভাগের যুগ্ম সচিব ড. মুশফিকুর রহমানের নেতৃত্বে ৫ সদস্যের তদন্ত দল জামালপুর জেলা প্রশাসক কার্যালয়ে পৌঁছে তদন্ত কার্যক্রম শুরু করে।

বিষয়টি সমকালকে নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।

জানা গেছে, তদন্তের শুরুতেই কমিটির সদস্যরা জেলা প্রশাসকের অফিস সংলগ্ন বিশ্রাম কক্ষ পরির্দশন করেন। এরপর জেলা প্রশাসকের সভাকক্ষে ঘটনার সঙ্গে জড়িত ওই নারী কর্মীকে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেন। এছাড়াও তদন্ত কমিটি জেলা প্রশাসক কার্যালয়ের বিভিন্ন কর্মকর্তা-কর্মচারির সঙ্গেও কথা বলে। এরপর তদন্ত কমিটির সদস্যরা বেলা সাড়ে ৩টায় জেলা প্রশাসকের কার্যালয় ত্যাগ করে সার্কিট হাউজে যান।

এদিকে জিজ্ঞাসাবাদ শেষে ওই নারী সভাকক্ষ থেকে বেরিয়ে নতুন করে আগামী রোববার থেকে ৫ দিনের ছুটির আবেদন করেন। পরে তিনি জেলা প্রশাসকের কার্যালয় থেকে একজন ম্যাজিস্ট্রেটের কঠোর নিরাপত্তায় বেরিয়ে যান।

উল্লেখ্য, গত ২২ আগস্ট জামালপুরের সাবেক জেলা প্রশাসক আহমেদ কবীরের সঙ্গে নারী অফিস সহায়কের একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হয়ে যায়। এতে সারা দেশে তোলপাড় শুরু হয়। এ ঘটনায় আহমেদ কবীরকে মন্ত্রী পরিষদ বিভাগ গত ২৫ আগস্ট ওএসডি করে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765