বুধবার, ১০ জুন ২০২৬, ১০:১৫ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ডিএমপিকে স্যানিটাইজার ও করোনাকালীন স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দিলো সাইন্স ল্যাবরেটরী

স্টাফ করেসপন্ডেন্ট
  • প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২০

করোনা কালীন দূর্যোগ মোকাবেলায় সাইন্স ল্যাবরেটরীর প্রস্তুতকৃত স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী স্বাস্থ্য মন্ত্রণালয় বিভিন্ন সরকারী হাসপাতাল এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে সরবরাহ করে আসছে, যা বিভিন্ন মহলে ব্যাপক প্রসংশিত হয়েছে এবং নাগরিকদের স্বাস্থ্যরক্ষায় গুরুত্বপৃর্ণ ভূমিকা রাখছে।

এর অংশ হিসেবে আজ মঙ্গলবার ( ৭ এপ্রিল ) বাংলাদেশ সাইন্স ল্যাবরেটরীর চিফ সাইন্টিফিক অফিসার ড. মালা খান এবং অতিরিক্ত সচিব রবিন্দ্রনাথ রায় চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মোহাঃ সফিকুল ইসলাম এর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

এ সময় বাংলাদেশ সাইন্স ল্যাবরেটরী (BCSIR) ঢাকা মেট্রোপলিটন পুলিশ সদস্যদের জন্য স্যানিটাইজার, হ্যান্ডরাব এবং ডিজইনফ্যাকটেন্ট উপহার স্বরূপ প্রদান করা হয়।

এ উদ্যোগ এর ভূয়ষী প্রশংসা করেন এবং সর্বাত্মক সহযোগিতার ইচ্ছা পোষন করেন ডিএম‌পি কমিশনার।

এ সময়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন) মীর রেজাউল আলম , অতিরিক্ত পুলিশ কমিশনার (কাউন্টার টেরোরিজম) মোঃ মনিরুল ইসলাম , অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ আব্দুল বাতেন , অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মফিজ উদ্দিন আহম্মেদ, যগ্ম পুলিশ কমিশনার (অপারেশন) মোঃ মনির হোসেন, যুগ্ম পুলিশ কমিশনার (হেডকোয়াটার্স) শাহ মিজান সাফিউর রহমান , উপ-পুলিশ কমিশনার (ডিপ্লোমেটিক সিকিউরিটি বিভাগ) মোঃ আশরাফুল ইসলাম ও উপ-পুলিশ কমিশনার (সদরদপ্তর) মোঃ আনিসুর রহমান উপস্থিত ছিলেন।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765