বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:৫৩ অপরাহ্ন
সর্বশেষ
অর্ণবের মৃত্যু নিয়ে তিন মাসেও ধোঁয়াশা কাটেনি : নেপথ্যে সম্পত্তির দ্বন্দ্ব বলছে পরিবার বাগেরহাটে অন্তর্ভুক্তিমূলক দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জলবায়ু অভিযোজন নিয়ে ক্যাফে ডায়ালগ বাগেরহাটে চোরাই ৮টি ইজিবাইক ও ১২টি শ্যালোমেশিন উদ্ধার, গ্রেপ্তার ৪ ইমাম বুখারীর মাজার ও ইথিওপিয়া সফরে মাওলানা এমএ করিম বাগেরহাটে পূবালী ব্যাংকের ‘ক্যাশলেস বাংলাদেশ’ ক্যাম্পেইনের উদ্বোধন বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা




ঠাকুরগাঁওয়ে বজ্রপাতে ২ কৃষকসহ ৩ জনের মৃত্যু

ঠাকুরগাঁও প্রতিনিধি
  • প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুলাই, ২০১৯

ঠাকুরগাঁওয়ে পৃথক স্থানে বজ্রপাতে দুই কৃষক ও এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে।

এর মধ্যে জেলার রাণীশংকৈল উপজেলার আলশিয়া এলাকার শহীদ (১৩) নামে এক স্কুলছাত্র, জগদল এলাকায় নুরেল (৪৩) নামে এক কৃষক ও বালিয়াডাঙ্গী উপজেলার দালাল বস্তী এলাকায় জব্বার (৪০) নামে আরেক কৃষকের মৃত্যু হয়েছে।

নিহত শহীদ আলশিয়া এলাকার মনছুর আলীর, নুরেল জগদল এলাকার বাঁচা মোহাম্মদের ও জব্বার দালাল বস্তীর ডাংগুয়া মোহাম্মদের ছেলে।

স্থানীয়রা জানায়, তিনজনই দুপুরে মাঠে কাজ করার সময় হঠাৎ বজ্রপাতে মারা যান।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল মান্নান ও বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোসাব্বেরুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ
© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765