শনিবার, ১৩ জুন ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ট্রেন দূর্ঘটনায় দু’টি তদন্ত কমিটি গঠন : ২ কর্মকর্তা বরখাস্ত

লালমনিরহাট প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ৪ অক্টোবর, ২০১৯

লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন কাউনিয়া স্টেশনে ভয়াবহ ট্রেন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পৃথক দু’টি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রাথমিকভাবে দূর্র্ঘটনার জন্য লোকো মাস্টার ও সহকারী লোকো মাস্টারকে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

বরখাস্তরা হলেন- উত্তরবঙ্গ মেইল ট্রেনের লোকো মাস্টার সামছুজ্জোহা ও সহকারী লোকো মাস্টার শাহিন রেজা আরিফ। দুর্ঘটনার পর থেকেই তাদের সাময়িক বরখাস্ত করা হয়।
লালমনিরহাট বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক শফিকুর রহমান শফিক জানান, গত বৃহস্পতিবার বিকালে লালমনিরহাট রেলওয়ে বিভাগের আওতাধীন রংপুরের কাউনিয়া রেলওয়ে স্টেশনে উত্তরবঙ্গ মেইল ট্রেনের ইঞ্জিন ঘোরানোর সময় ইঞ্জিনের সঙ্গে দুই বগির জোরে ধাক্কা লাগে। এতে ঠাকুরগাঁও জেলার সদর উপজেলার বোয়িরা গ্রামের আমিনুল ইসলামের ছেলে আপেল মামুদ (২০) নামে এক যাত্রীর মুত্যু হয়। আহত হন অনেকেই।
এ দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে রাজশাহী পশ্চিম অঞ্চলে ৫ সদস্যের একটি ও লালমনিরহাট বিভাগীয় রেলওয়ের পাঁচ সদস্য বিশিষ্ট অপর একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। দুই তদন্ত কমিটির আহ্বায়ক করা হয়েছে দুই বিভাগের দুইজন রেলওয়ে প্রকৌশলীকে। পৃথক দুই তদন্ত কমিটি তদন্ত কাজ শুরু করেছেন।

এদিকে, নিহত যাত্রী আপেল মামুদের মরদেহ বৃহস্পতিবার রাতেই তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ সময় মরদেহ দাফনের জন্য লালমনিরহাট রেল ভবনের কর্মকর্তারা নিজেস্ব তহবিল থেকে ২৫ হাজার টাকা এবং কাউনিয়া উপজেলা প্রশাসন ২০ হাজার টাকা নগদ অর্থ সহায়তা দেন।

 

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765