রবিবার, ০৫ জুলাই ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
সর্বশেষ
বাজেটকে সময়োপযোগী ও জনকল্যাণমুখী আখ্যা দিলেন মাওলানা এম.এ. করিম ইবনে মছব্বির তৃতীয় ধাপে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন প্রধানমন্ত্রীর জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন




ট্রেনের তেল চুরির সময় আটক ৩

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশ: শুক্রবার, ২৩ আগস্ট, ২০১৯

নওগাঁর শাহাগোলা রেল স্টেশন এলাকায় ট্রেনের ইঞ্জিন থেকে তেল চুরির সময় তিনজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৫) সদস্যরা ।

শুক্রবার ভোরে তাদের হাতেনাতে আটক করা হয। এসময় ওই ব্যক্তিদের কাছ থেকে ৬৫০ লিটার ডিজেল, তেল বিক্রির নগদ ৭ হাজার টাকা ও দুইটি মোবাইল সেট জব্দ করা হয়েছে।

আটক ব্যক্তিরা হলেন- নওগাঁর আত্রাই উপজেলার শাহাগোলা মণ্ডলপাড়ার দুলাল মণ্ডল (৫২), একই গ্রামের উত্তরপাড়ার মোথলেছুর রহমান (৫০) ও দক্ষিণ পাড়ার মজিবর রহমানের ছেলে রহিদুল মিয়া (৪০)।

র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-২, নাটোর ক্যাম্পের এএসপি মো. রাজিবুল আহসান জানান, একটি শক্তিশালী সিন্ডিকেট দীর্ঘদিন ধরে ট্রেনের ইঞ্জিন থেকে ডিজেল তেল চুরি করে বিক্রি করে আসছিল। ঘটনা জানার পর সেখানে অভিযান চালিয়ে চোরাই ডিজেল তেলসহ তাদের আটক করা হয়। তাদের শুক্রবার বিকেলে আত্রাই থানায় সোপর্দ করা হবে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765