বুধবার, ১০ জুন ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ট্রেনের আগাম টিকিট নিতে ভিড়

স্টাফ রিপোর্টার
  • প্রকাশ: বৃহস্পতিবার, ১ আগস্ট, ২০১৯

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আগামী ১০ আগস্টের ট্রেনের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯টায় এ টিকিট বিক্রি শুরু হয়, চলবে বেলা ৪টা পর্যন্ত। এর মধ্য দিয়ে টানা চতুর্থ দিনের মতো আগাম টিকিট বিক্রি চলছে। একজন সর্বোচ্চ ৪টি টিকিট কিনতে পারবেন।

কমলাপুর রেলওয়ে স্টেশন ছাড়া আরও চারটি স্টেশন- বিমানবন্দর, বনানী, তেজগাঁও এবং ফুলবাড়িয়া থেকে টিকিট বিক্রি হচ্ছে। ২ আগস্ট বিক্রি হবে ১১ আগস্টের অগ্রিম টিকিট।

কমলাপুর রেলস্টেশনে ট্রেনের আগাম টিকিট নিতে রাত থেকেই অপেক্ষায় থাকতে দেখা গেছে সাধারণ মানুষকে। সকালে ছিল উপচে পড়া ভিড়। ট্রেনের টিকিট পেয়ে যারা ফিরে যাচ্ছিলেন তাদের চোখে-মুখে ছিল স্বস্তির ছাপ। ভিড় রয়েছে টিকিট বিক্রির অন্য জায়গাগুলোতেও।

গত ২৩ জুলাই এক সংবাদ সম্মেলনে আগাম টিকিট বিক্রির কথা জানান রেল মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন। তিনি জানান, রেলের ফিরতি টিকিট বিক্রি ৫ আগস্ট শুরু হয়ে ৯ আগস্ট পর্যন্ত চলবে।

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ বা ১৩ আগস্ট দেশে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। তবে আগামী ১২ আগস্ট ঈদ ধরে রেলওয়ের কর্মপরিকল্পনা সাজানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765