রবিবার, ২৪ মে ২০২৬, ০৭:১৩ অপরাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




ট্রাম্প পরিবারের কী তথ্য ফাঁস করলেন তার ব্যক্তিগত সহকারী

আন্তর্জাতিক ডেস্ক
  • প্রকাশ: শুক্রবার, ৩০ আগস্ট, ২০১৯

পদত্যাগ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ব্যক্তিগত সহকারী মেডেলিন ওয়েস্টারহাউট। তবে পদত্যাগের আগে ট্রাম্পের পরিবার এবং হোয়াইট হাউজের নানা বিষয় নিয়ে সাংবাদিকদের কাছে তথ্য প্রদান করেন তিনি।

২০১৭ থেকে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করা মেডিলিন বৃহস্পতিবার পদত্যাগ করেছেন।
তিনি ওভাল অফিসের অপারেশন্স বিভাগের পরিচালকও ছিলেন। এদিকে নিউ জার্সিতে এক ডিনারে ‘অফ-দ্য-রেকর্ড’ তথ্য দেন মেডেলিন। তবে এটা পুরোপুরি স্পষ্ট নয় যে মেডেলিন ট্রাম্পের পরিবারের বিষয়ে ঠিক কি কি তথ্য দিয়েছেন। হোয়াইট হাউজের পক্ষ থেকেও তার পদত্যাগের বিষয়ে কিছু বলা হয়নি।

পলিটিকোকে নাম প্রকাশ না করার শর্তে এক সূত্র জানায়, সাম্প্রতিক মাসগুলোতে হোয়াইট হাউজে আরও বড় ধরনের দায়িত্ব নেওয়ার চেষ্টা করেছিলেন মেডেলিন। এর মধ্যে ছিল আন্তর্জাতিক পরিমণ্ডলে ভ্রমণ সংক্রান্ত দায়িত্ব। অফিসের অভ্যন্তরে এ ধরনের ক্ষমতা প্রাপ্তির চেষ্টা কয়েকজন কর্মকর্তার বিরক্তির কারণ হয়ে ওঠে। এরা মূলত তাকে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবেই সবচেয়ে যোগ্য বলে মনে করতেন।

মেডেলিন ২০১৭ থেকে ট্রাম্পের ব্যক্তিগত সহকারী হিসেবে বছরে ৯৫ হাজার ডলার বেতন পেতেন। দুই বছর বাদে পদোন্নতি পেয়ে ওভাল অফিসের পরিচালক হিসেবে ১ লাখ ৪৫ হাজার ডলার বেতন হয় তার।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765