বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০১:২৪ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




ট্রাকের মধ্যে বাবা-চাচাকে বেঁধে ছেলেকে হত্যা

রাজশাহী প্রতিনিধি
  • প্রকাশ: বৃহস্পতিবার, ৮ আগস্ট, ২০১৯

গরুর হাট থেকে ফেরার সময় ট্রাকের মধ্যে বাবা ও চাচাকে বেঁধে রেখে ছেলেকে হত্যার পর টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাতে রাজশাহীর কাটাখালী থানার কুখণ্ডী বাইপাস এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম জরিপ মৃধা (৩৬)। তার বাড়ি নাটোরের সিংড়া উপজেলায়। বাবার নাম আলাল মৃধা (৬০)। ঘটনার সময় থাকা নিহতের চাচার নাম মোশাররফ হোসেন। তারা গরু ব্যবসায়ী। পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
রাজশাহী কাটাখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিল্লুর রহমান জানান, নাটোরের সিংড়া থেকে এরা তিনজন সিটি হাটে গরু কিনতে এসেছিলেন। তাদের কাছে প্রায় আড়াই লাখ টাকা ছিল। তারা গরু ব্যবসায়ী। সিটি হাট থেকে গরু কিনে তারা নাটোরে নিয়ে বিক্রি করেন। কিন্তু গতকালকে হাট থেকে গরু না নেয়েই রাতে বাড়ি ফিরছিলেন।

কোন যানবাহন না পেয়ে তারা একটি ট্রাকের উঠে পড়েন। ট্রাকটি সিটি বাইপাস থেকে শাহ মখদুম থানা এলাকায় পৌঁছালে আরও তিনজন ওই ট্রাকে ওঠেন। এ সময় ওই তিন দুর্বৃত্ত জরিপের বাবা ও চাচাকে দড়ি দিয়ে বেঁধে ফেলেন।

এক পর্যায়ে মাথায় ধারালো অস্ত্র দিয়ে জরিপের মাথায় আঘাত করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ সময় তার কাছে থাকা প্রায় আড়াই লাখ টাকা ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে বিভিন্ন এলাকা ঘুরে কুখণ্ডী বাইপাস এলাকায় গিয়ে ওই তিনজনকে ট্রাক থেকে ফেলে দেওয়া হয়।

এ সময় কাটাখালি থানার একটি টহল টিম ওই রাস্তা দিয়ে যাচ্ছিল। তারা ওই তিনজনকে পড়ে থাকতে দেখে কাছে যান এবং সব ঘটনা জানতে পারেন। পরে নিহত জরিপের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়। বর্তমানে নিহতের বাবা ও চাচা পুলিশি হেফাজতে রয়েছেন।

ওসি জিল্লুর রহমান বলেন, এরা সংঘবদ্ধ একটি চক্র। গভীর রাতে ট্রাক নিয়ে তারা ঘুরে বেড়ায়। তারা যাত্রী পারাপারের নামে লোক উঠিয়ে সুবিধাজনক স্থানে নিয়ে মারধর করে এবং টাকা ছিনতাই করে নামিয়ে দেয়। ঘটনার পর থেকে ওই ট্রাকটির সন্ধান চালাচ্ছে পুলিশ। এ ব্যাপারে বিভিন্ন থানায় বেতার বার্তা পাঠানো হয়েছে। এছাড়া নিহতের ঘটনায় থানায় হত্যা মামলা হবে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765