রবিবার, ২৪ মে ২০২৬, ০৬:৩৩ পূর্বাহ্ন
সর্বশেষ
পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান বাগেরহাটে প্রকল্প বাস্তবায়ন কমিটির যোগসাজশে মৎস্য আড়ত নির্মাণে ‘পুকুরচুরি’র অভিযোগ বাগেরহাটে তিন মসজিদের নামে ভুয়া প্রকল্পে দেখিয়ে অর্থ আত্মসাতের অভিযোগ প্রাথমিক শিক্ষায় গুণগত পরিবর্তনে ব্যতিক্রমী পদক্ষেপ নেন শিক্ষা কর্মকর্তা রুহুল কুদ্দুস তালুকদার




টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গা ডাকাত নিহত

কক্সবাজার প্রতিনিধি
  • প্রকাশ: রবিবার, ১৫ সেপ্টেম্বর, ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের হাতে আটক অস্ত্রধারী রোহিঙ্গা ডাকাত নিয়ে অভিযানে গেলে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিন সদস্য আহত হলেও ঘটনাস্থল হতে গুলিবিদ্ধ ডাকাতকে হাসপাতালে নেওয়া হলে সে মারা যায়। এ সময় দেশীয় অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।

শনিবার রাত ১টার দিকে শালবাগান পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ডাকাত হাবিব উল্লাহ (৪০) রোহিঙ্গা ক্যাম্প-২৬ এর বাসিন্দা মৃত আলী আহমদের ছেলে।

পুলিশ জানায়, রাতে টেকনাফ মডেল থানা পুলিশের একটি দল আটক রোহিঙ্গা ডাকাত হাবিব উল্লাহকে (৪০) নিয়ে শালবাগান পাহাড়ি এলাকায় অভিযানে গেলে সশস্ত্র দূবৃর্ত্তরা পুলিশকে লক্ষ্য করে গুলিবর্ষণ করে। এতে এসআই সুজিত চন্দ্র দে, এসআই মশিউর রহমান ও কনস্টেবল বেলাল উদ্দিন আহত হয়। তখন পুলিশ নিজের জান ও সরকারি সম্পদ রক্ষার্থে পাল্টা গুলিবর্ষণ করলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে ঘটনাস্থল হতে ২টি দেশীয় অস্ত্র, ১০ রাউন্ড বুলেটসহ গুলিবিদ্ধ ডাকাত হাবিব উল্লাহকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হয়। সেখানে আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য হাবিবুল্লাহকে কক্সবাজার রেফার করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।

এই ব্যাপারে টেকনাফ মডেল থানার অফিসার্স ইনচার্জ প্রদীপ কুমার দাশ জানান, আটক ডাকাত সদস্যকে নিয়ে অবৈধ অস্ত্র উদ্ধার অভিযানে এই ঘটনা ঘটে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হয়েছে। অপরদিকে চিকিৎসাধীন অবস্থায় মৃত ডাকাতের দেহ মর্গে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765