বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন
সর্বশেষ
জিয়ার স্বাধীনতার ঘোষণার অভয়মন্ত্রে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে মানুষ বাগেরহাটের ফকিরহাটে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন কামারশিল্পীরা দেশবাসীকে প্রধানমন্ত্রীর ঈদুল আজহার শুভেচ্ছা পবিত্র হজ পালনে সৌদি আরব যাচ্ছেন বাগেরহাট জেলা পরিষদের প্রশাসক ব্যারিস্টার শেখ জাকির হোসেন “অপরাধী যেই হোক, তার কোনো ছাড় নয়”— বাগেরহাটের নবাগত পুলিশ সুপার খাল দখলমুক্তকরণ ও মাদক নির্মূলে প্রশাসনের কার্যকর সহযোগিতা পাচ্ছেন না এমপি শরণখোলায় মাসুম হত্যা মামলার বাদী-সাক্ষীদের হুমকির প্রতিবাদে মানববন্ধন এমপিও ও অনুদানের দাবিতে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানববন্ধন শরণখোলায় জমিজমা বিরোধে বাড়িতে হামলা-ভাঙচুর, গ্রেপ্তার ২, সামাজিক মাধ্যমে অপপ্রচার মৌলভীবাজারে বাড়ছে হাওরের পানি, নতুন করে ডুবছে ধান




টেকনাফে `বন্দুকযুদ্ধে’ রোহিঙ্গাসহ দুই ইয়াবা কারবারি নিহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • প্রকাশ: শনিবার, ১২ অক্টোবর, ২০১৯

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে এক রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত হয়েছে। পুলিশের ভাষ্য, তারা দুজনই ইয়াবা কারবারি।

নিহতরা হলেন টেকনাফ সদর ইউনিয়নের হাতিয়ার ঘোনা এলাকার হামিদ হোসেনের ছেলে আহাম্মদ হোসেন (৪৫) ও নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের ডি ব্লকের মৃত কালা মিয়ার ছেলে আব্দুর রহমান (৪৬)।

আজ শনিবার ভোর রাতে টেকনাফ সদর ইউনিয়নের পর্যটন বাজারের উত্তরে মালির পাহাড়ের পাদদেশে এই ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ বলেন, গত শুক্রবার রাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত ইয়াবা কারবারি ও একাধিক মামলার পলাতক আসামি আহমদ হোসেন ও রোহিঙ্গা নাগরিক আব্দুর রহমানকে গ্রেপ্তার করে। পরে তাদের স্বীকারোক্তির ভিত্তিতে ইয়াবা ও অস্ত্র উদ্ধারে পুলিশের একটি টিম মালির পাহাড়ের পাদদেশে গেলে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুড়ে। এ সময় পুলিশও পাল্টা গুলি চালায়। উভয় পক্ষের গোলাগুলিতে ধৃত আসামী আহাম্মদ হোসেন ও আব্দুর রহমান গুলিবিদ্ধ হয়। তাদের দুই জনকে উদ্ধার করে টেকনাফ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য কক্সবাজার প্রেরণ করেন়। সেখানে পৌঁছালে কর্তব্যরত ডাক্তার তাদেরকে মৃত ঘোষণা করেন।

ওসি প্রদীপ আরো বলেন, ঘটনাস্থল থেকে দুটি এলজি, 8 রাউন্ড তাজা কার্তুজ ও ৫ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। নিহত দুই জনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।

image_pdfimage_print




সংবাদটি ভাল লাগলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো সংবাদ










© All rights reserved © 2019 notunbarta24.com
Developed by notunbarta24.Com
themebazarnotunbar8765